ইতালিতে পৌঁছেই বন্ধু জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি বেশ জনপ্রিয়। এটা নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সপ্তম সাক্ষাৎ। আর সেই সাক্ষাতের একের পর এক ছবি প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল। প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী জুটির সেলফি। 'মেলোডি'-র সেই সেলফি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু সেলফিই নয়, প্রধানমন্ত্রী মোদীকে রোমের কলোসিয়াম ঘুরে দেখালেন মেলোনি। তাঁদের 'কেমিস্ট্রি' ধরা পড়ল ক্যামেরায়।