ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। প্রায় ১৬ মাস পরে তাঁদের দেখা হল। তাঁরা করমর্দন করেন ও একে অপরের পাশে বসেন। সেই ছবি সমাজমাধ্যমে সামনে এসেছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলেও খবর।