দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা, বৈদেশিক মুদ্রার তীব্র সঙ্কট, জ্বালানির অভাব, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে 2022 সালে কার্যত নজিরবিহীন সংকটের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। সেই সময় অনেকেই মনে করেছিলেন, এই ধাক্কা সামাল দিতে দেশটির বহু বছর লেগে যাবে। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে পরিস্থিতির ছবিটা বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে অর্থনীতির চাকা আবার গতি পাচ্ছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির মূল্যায়নেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। আর সেই কারণেই এবার বিশ্বব্যাঙ্কের সর্বশেষ রিপোর্টে শ্রীলঙ্কার জন্য এসেছে বড় সুখবর। বহু প্রতীক্ষার পর আবারও 'Upper-Middle Income' দেশের মর্যাদা ফিরে পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। শুধু শ্রীলঙ্কাই নয়, আরও কয়েকটি দেশও এবার আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসে নিজেদের অবস্থান উন্নত করতে সক্ষম হয়েছে। তবে এই খবরে ভারতের নামও উঠে এসেছে অন্য এক কারণে। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারত এখনও কেন Lower-Middle Income দেশের তালিকাতেই রয়েছে? এই প্রশ্নও স্বাভাবিকভাবেই সামনে এসেছে।