আন্তর্জাতিক রাজনীতিতে ফের একবার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান এবং আমেরিকার সম্পর্ক। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এমনিতেই গোটা বিশ্বের নজর রয়েছে। তার মধ্যেই ইরানকে ঘিরে ফের কড়া মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক শক্তি নিয়ে আগের দাবিই আবারও সামনে আনলেন তিনি। শুধু তাই নয়, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অত্যন্ত কড়া মন্তব্য করেছেন ট্রাম্প।