ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর এবার সরাসরি চাপ বাড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু যুদ্ধ থামানোর পরামর্শ নয়, এবার কার্যত ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট আনার কথাও বলে দিলেন তিনি। ট্রাম্পের বক্তব্য, জেলেনস্কি কোনও কারণে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে পারছেন না। তাই ইউক্রেনের এমন একজন নেতাকে দরকার, যিনি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। আর ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পরেই। তার থেকেও বড় বিষয়, রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা ঘোষণা করেছে আমেরিকা। অর্থাৎ একদিকে ইউক্রেনকে শান্তিচুক্তির জন্য চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের উদ্যোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইউক্রেনের উপর থেকে সমর্থনের চাপ কমিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছেন ট্রাম্প? আর জেলেনস্কিকে সরাসরি নতুন প্রেসিডেন্টের কথা বলে তিনি কি কিয়েভের উপর আরও চাপ তৈরি করতে চাইছেন?