মার্কিন সরকারের বহু গোপন UFO ফাইল এবার প্রকাশ্যে। আর সেই ঘটনাকে ঘিরে এখন উত্তেজনায় গোটা বিশ্ব। বহু বছর ধরে যেসব রহস্যময় উড়ন্ত বস্তুর ভিডিও, ছবি এবং সরকারি রিপোর্ট সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল, সেগুলিরই বড় অংশ এবার ডিক্লাসিফাই বা গোপনীয়তার তালিকা থেকে সরিয়ে প্রকাশ করেছে আমেরিকা।