বিশ্ব রাজনীতির আকাশে আবারও জমাট বাঁধছে অশনি সংকেত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটি যেন নতুন এক বিস্ফোরণের অপেক্ষায়। যুদ্ধের গন্ধ, কূটনীতির ব্যর্থতা আর ক্ষমতার দাপটে তৈরি হচ্ছে এমন এক পরিস্থিতি, যা শুধু একটি অঞ্চল নয়—পুরো মানবসভ্যতার ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে সামনে এসেছে এক ভয়ঙ্কর খবর। আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump নাকি বিবেচনা করছেন ইরানের মাটিতে সরাসরি সামরিক অভিযান চালিয়ে প্রায় ৪৫০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করার পরিকল্পনা।