ইরান যে খুব শক্তিশালী একটি দেশ, তা মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়েও বড় ইঙ্গিত দিলেন। বললেন, 'ইরান ভীষণ শক্তিশালী একটি দেশ। আমরা যদি হামলা না চালাতাম, ওরা মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ দখলে নিয়ে নিত। ওদের হাজার হাজর মিসাইল রয়েছে। বেশির ভাগই ধ্বংস করে দিয়েছি। ইরান ওই সব অস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিকেই টার্গেট করেছিল। আমরা খুব সঠিক সময়ে ওদের রুখে দিয়েছি। এই যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যাবে।'