বিশ্ব রাজনীতিতে ফের বড় চাপের মুখে ভারত। কারণ রাশিয়া থেকে শক্তিসম্পদ আমদানির জেরে এবার ভারতের উপর বিপুল পরিমাণ শুল্ক চাপানোর পথে এগোচ্ছে আমেরিকা। এমনই ইঙ্গিত মিলেছে নতুন এক আইন প্রস্তাব ঘিরে। জানা গিয়েছে, আমেরিকার সেনেটে একটি নতুন বিল আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য শক্তিসম্পদ আমদানি করা দেশগুলির উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা ও অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব রাখা হয়েছে।