'আমি আট-আটটা যুদ্ধ থামিয়েছি। এমন কিছু যুদ্ধ বন্ধ করেছি যেগুলো খাতায়-কলমে অনেক বেশি জটিল ছিল। ভারত-পাকিস্তানের সংঘাতও থামিয়েছিলাম। ১১টি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল সেবার। এর পর আমি শুল্কের অস্ত্র ব্যবহার করলাম। স্পষ্ট বলে দিয়েছিলাম, 'যদি যুদ্ধে যাও, তবে দুই দেশের ওপরই ২৫০ শতাংশ শুল্ক বসিয়ে দেব।' আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।