গুগল কর্তা সুন্দর পিচাইয়ের ভূয়সী প্রশংসা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাও আবার এলন মাস্কের মতো টেক জায়ান্টদের সামনে। একঝাঁক টেক-কর্তাকে পাশে রেখে পিচাইকে লক্ষ্য করে ট্রাম্প বলেন,'এই ভদ্রলোক বিশাল প্রভাবশালী। অথচ কেউ জানে না।' মঙ্গলবার হোয়াইট হাউসে প্রযুক্তি দুনিয়ার একাধিক শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। AI নিয়ে নতুন একটি চুক্তি প্রকাশের পাশাপাশি একাধিক টেক জায়ান্টের সিইওর সঙ্গে কথা বলেন তিনি। সেই বৈঠকের পর সাংবাদিকদের সামনে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের প্রশংসা করেন তিনি।