ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ম্যানিলায় কোয়াড (QUAD) বৈঠকে যোগ দিয়ে মোদিকে ‘কঠিন মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতারাও। দুই বছর পর এই প্রথম কোয়াডের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হল। ফিলিপিন্সের আয়োজনে বার্ষিক আসিয়ান (ASEAN) সম্মেলনের ফাঁকেই বসে এই বৈঠক। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির প্রসারে বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন ট্রাম্প। চারটি দেশ মিলে একটি AI অ্যাক্সিলারেটর চালু করবে। এই প্রকল্পে বিশ্বস্ত AI প্রযুক্তির ব্যবহার ও প্রসারের জন্য ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগের কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি সামুদ্রিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত মহড়া-সহ একটি সামরিক অনুশীলনের ঘোষণা করেন তিনি। রেয়ার আর্থ খনিজের উৎপাদন বাড়ানোর বিষয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকা, জাপান ও ভারত উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আগামী ১০ মাসের মধ্যে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে পারবে আমেরিকা। এর আগেও মোদীর দর কষাকষির দক্ষতার প্রশংসা করেছেন ট্রাম্প। গত জুনে ফ্রান্সে জি৭ সম্মেলনে তাঁকে ‘কঠিন আলোচক’ বলেছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকেও মোদীকে নিজের চেয়ে ভালো দর কষাকষিকারী বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।