চমৎকার বলে কিছু একটা অবশ্যই হয়! নেপালে নদীর হড়পা বানের মধ্যেও একটি বাড়ি রয়েছে অক্ষত রয়েছে। সেই বাড়িটির ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জল বাড়তে শুরু করতেই ওই পরিবারের সদস্যরা বাড়ির সবচেয়ে উঁচু তলা, অর্থাৎ তৃতীয় তলায় উঠে যান। বাড়ির একেবারে উপরের অংশে ছিল একটি ছোট মন্দির। সেই মন্দিরের কাছেই তাঁরা আশ্রয় নেন। যতক্ষণ না জলের স্তর কমেছে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, ততক্ষণ তাঁরা সেখানেই ছিলেন। দেখে নিন গ্রাউন্ড রিপোর্ট।