ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে মোদী প্রায়ই তাঁর সঙ্গে আলোচনা করেন। এই যুদ্ধের এমন একটি সমাধানসূত্র নিয়ে মোদীর কাছে চমৎকার আইডিয়াও রয়েছে।