When to Eat Fruits: প্রতিটি ফল খাওয়ার রয়েছে নির্দিষ্ট সময়, নিয়ম না মানলেই হিতে বিপরীত

Best Time To Eat Fruits: প্রতিটি ফলের ভেতরেই রয়েছে পুষ্টিগুণ। কিন্তু এগুলো নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন প্রচলিত আছে, তা হলো এগুলো খাওয়ার সঠিক সময় কখন? বলা হয়, ফলের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকায় তা নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত।

Advertisement
প্রতিটি ফল খাওয়ার রয়েছে নির্দিষ্ট সময়, নিয়ম না মানলেই হিতে বিপরীতপ্রতিটি ফলের ভেতরেই রয়েছে পুষ্টিগুণ

Right Time to Eat Fruits: দেখতে আকর্ষণীয় , রঙিন ও খেতে সুস্বাদু ফলগুলোর নিজস্ব বিশেষত্ব রয়েছে। কেউ চোখের উপকার করে, কেউ পেটের উপকার করে আবার কেউ চুল ও ত্বকের উপকার করে। প্রতিটি ফলের মধ্যেই রয়েছে পুষ্টিগুণ। কিন্তু উপকারী এসব ফল  নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন প্রচলিত আছে, তা হল এগুলি খাওয়ার উপযুক্ত সময় কী? ফল খাওয়ার অনেক সুবিধা থাকা সত্ত্বেও, একটি নির্দিষ্ট সময়ে ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে।

 

 

কখন কোন ফল খাবেন
আপেল খাওয়ার সঠিক সময় সকালের ব্রেকফাস্ট। এই সময়টা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখ ও ত্বকের জন্য ভালো।

সকাল ১০টার দিকে কমলা ও আঙুর খান। সকালের ব্রেকফাস্টের পর এটি খেলে শরীর তা সহজে হজম করবে। রাতে কখনও কমলা খাবেন না। এতে বদহজম হতে পারে। 

ব্রেকফাস্টের পর আতা খেতে পারেন। এর চিনি শরীরকে হজম করতে কাজ করবে।এই ফল  খেলে আপনি প্রচুর ফাইবার, ক্যালসিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট পাবেন।

দিনে কলা খাওয়া ভালো। কলা যদি নুন দিয়ে খাওয়া হয় তাহলে উপকার পাওয়া যাবে, না হলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।

অন্যদিকে, সন্ধ্যায় আঙ্গুর এবং বেদানা খান। এগুলো ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন সমৃদ্ধ। এতে হরমোনের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। 

রাতে কিউই খাওয়া হলে তা ঘুমের উন্নতিতে সাহায্য করে। এটি সেরোটোনিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তাই এখন থেকে নির্ধারিত সময়ে এই ফলগুলো খাওয়া শুরু করুন। 


Disclaimer: এই বিষয়বস্তু শুধুমাত্র পরামর্শ সহ সাধারণ তথ্য প্রদান করে। এটা কোনোভাবেই যোগ্য চিকিৎসা মতামতের বিকল্প নয়। আরও বিস্তারিত জানার জন্য সর্বদা একজন বিশেষজ্ঞ বা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আজতক বাংলা  এই তথ্যের দায় স্বীকার করে না।

Advertisement

POST A COMMENT
Advertisement