Advertisement

বৃহস্পতিবার অসমে ভোট, হাওড়া-শিয়ালদা থেকে গুয়াহাটির ট্রেন দিল রেল, Time Table দেখুন

আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচন। তার ঠিক দু'দিন আগে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পূর্ব রেল। এই রাজ্যের হাওড়া ও শিয়ালদা থেকে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। দুটি ট্রেনই গুয়াহাটির উদ্দেশে চালানো হবে।

হাওড়া-শিয়ালদা থেকে গুয়াহাটির ট্রেন দিল রেলহাওড়া-শিয়ালদা থেকে গুয়াহাটির ট্রেন দিল রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 11:38 AM IST
  • আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচন।
  • ঠিক দু'দিন আগে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পূর্ব রেল।
  • হাওড়া-শিয়ালদা থেকে ট্রেন চলবে সোজা গুয়াহাটির উদ্দেশে।

আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচন। তার ঠিক দু'দিন আগে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পূর্ব রেল। এই রাজ্যের হাওড়া ও শিয়ালদা থেকে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। দুটি ট্রেনই গুয়াহাটির উদ্দেশে চালানো হবে।

মনে করা হচ্ছে এরফলে বেশ কিছু অসমের বাসিন্দা, যারা কর্মসূত্রে বাংলায় থাকেন, তাঁরা সুবিধা পাবেন। যদিও ভোটের জন্যই যে এই ট্রেন চালানো হচ্ছে, তা বিজ্ঞপ্তিতে প্রকাশ করেনি রেলওয়ে। তবে দু'য়ে দু'য়ে চার করে নিচ্ছেন রেলপ্রেমীরা।

০৩০৫৩/০৩০৫৪ হাওড়া গুয়াহাটি হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেন: কখন ছাড়বে, স্টপেজ জানুন

ট্রেনটি আজ হাওড়া থেকে ছাড়বে রাত ৮ টা নাগাদ। যাত্রাপথে ট্রেনটি বর্দ্ধমান জং., বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া জং., রামপুরহাট জং., নিউ ফরাক্কা জং., মালদা টাউন, কিশনগঞ্জ, নিউ জলপাইগুড়ি জং., ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝার, নিউ বঙ্গাইগাঁও জং., গোয়ালপাড়া টাউন এবং কামাখ্যা জংশনে থামবে। ফিরতি পথে এই ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে ৮ এপ্রিল, সন্ধ্যা ৭টার সময়।

০৩১৬৭/০৩১৬৮ শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা আনরিজার্ভড স্পেশাল ট্রেন: কখন ছাড়বে, স্টপেজ জানুন

শিয়ালদা থেকে গুয়াহাটির উদ্দেশে ছাড়া স্পেশাল ট্রেনটি ৭ এপ্রিল অর্থাৎ আজ শিয়ালদা থেকে ছাড়ছে সকাল ১০টা বেজে ৪০ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি ডানকুনি জং., বর্দ্ধমান জং., বোলপুর শান্তিনিকেতন, আহমদপুর জং., সাঁইথিয়া জং., রামপুরহাট জং., মুরারই, পাকুড়, নিউ ফরাক্কা জং., মালদা টাউন, সামসী, আজমনগর রোড, বারসোই জং., ডালখোলা, কিশনগঞ্জ, আলুয়াবড়ি রোড জং., নিউ জলপাইগুড়ি জং., জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, গোসাইগাঁও হাট, ফকিরাগ্রাম জং., কোকরাঝার, বাসুগাঁও, নিউ বঙ্গাইগাঁও জং., বরপেটা রোড, রঙিয়া জং. এবং কামাখ্যা জংশন স্টেশনে থামবে। ফিরতি পথে এই ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে ৮ এপ্রিল, সকাল ১১টার সময়।

 

Read more!
Advertisement
Advertisement