Advertisement

Firhad Hakim : হুমায়ুন-ওয়েইসি গুরুত্বহীন, বাংলার মুসলিম ভোট ভাগ হবে না : ফিরহাদ

ফিরহাদের মতে, AIMIM ও আম জনতা উন্নয়ন পার্টি- এই দুই দলেরই কোনও গুরুত্ব নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তারা ভোটবাক্সে কোনও প্রভাব ফেলতেই পারবে না। এই জোটের পেছনে অর্থ জোগাচ্ছে বিজেপি।

ফিরহাদের আক্রমণ হুমায়ুনের জোটকে ফিরহাদের আক্রমণ হুমায়ুনের জোটকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 2:19 PM IST
  • বাংলায় মুসলিম ভোট ভাগ হবে?
  • ভোটের প্রভাব কেমন পড়বে?

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জোট গড়েছে আসাদউদ্দিন ওয়েইসির AIMIM ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। তাঁদের দলের প্রতীক বাঁশি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই জোট তৃণমূলের ভোট কাটবে। বিশেষ করে মুসলিমদের ভোটের একটা অংশ যাবে বাঁশিতে। তবে সেই দাবি খারিজ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 

ফিরহাদের মতে, AIMIM ও আম জনতা উন্নয়ন পার্টি- এই দুই দলেরই কোনও গুরুত্ব নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তারা ভোটবাক্সে কোনও প্রভাব ফেলতেই পারবে না। এই জোটের পেছনে অর্থ জোগাচ্ছে বিজেপি।

ফিরহাদ হাকিমের কথায়, 'বাংলার মানুষ, বিশেষ করে মুসলিম ভোটাররা অত্যন্ত সচেতন। এখানে কেউ নিজেকে শুধু হিন্দু বা মুসলিম হিসেবে দেখেন না। বাংলার মুসলিমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন।  হিন্দুরাও তাই।' 

আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবিরের জোটকে সাম্প্রদায়িক বলেও আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'মুসলিম ভোট ভাগ হলে যাদের লাভ, তারাই এই জোটকে সমর্থন করছে। টাকা কোথা থেকে আসছে? একই জায়গা থেকে আসছে, যেখান থেকে ওয়েইসির দল পায়। যদি বলা হয় মুসলিম ভোট ভাগ হচ্ছে, তাহলে যাদের লাভ হবে, তারাই এই জোটের পেছনে রয়েছে।'

উল্লেখ্য, ২০২৫ সালে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের ধাঁচে মসজিদ তৈরির উদ্যোগের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। তারপর নিজেই দল গড়ডেন তিনি। জোট গড়ে প্রার্থীও দিয়েছেন রাজ্যের বিভিন্ন আসনে। 


মুসলিম তোষণের অভিযোগে পাল্টা ফিরহাদ 

বিজেপির মুসলিম তোষণের অভিযোগ খারিজ করে হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের দিকে নজর দিয়েছে। জঙ্গলমহল এবং আমলাশোলের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 'যারা পিছিয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী তাদের পাশেই দাঁড়ান। তাহলে কি আমরা তফসিলি উপজাতিদের তোষণ করছি? আসলে বিজেপি হিন্দু-মুসলিম বিভাজনের ধারণা ছড়িয়ে দিচ্ছে। সরকারের কাজ হলো পিছিয়ে পড়াদের এগিয়ে নিয়ে যাওয়া।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement