Advertisement

'বাংলার মুসলমানদের বিশ্বাসযোগ্যতা...' হুমায়ুনের বাবরি ডিল VIRAL VIDEO নিয়ে মুখ খুললেন ওয়েইসি

ভোটপ্রচারে রাজ্যে এসেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। প্রার্থীদের সমর্থনে আজ রঘুনাথগঞ্জ ও কান্দিতে জনসভা রয়েছে ওয়েইসির। সোমবার রাজ্যে এসে আসানসোলের রানিগঞ্জে যান তিনি। সেখান থেকে তৃণমূল-বিজেপিকে কী বার্তা দেন মিম প্রধান? 

মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিমিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি
Aajtak Bangla
  • আসানসোল,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 1:31 PM IST

ভোটপ্রচারে রাজ্যে এসেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। প্রার্থীদের সমর্থনে আজ রঘুনাথগঞ্জ ও কান্দিতে জনসভা রয়েছে ওয়েইসির। সোমবার রাজ্যে এসে আসানসোলের রানিগঞ্জে যান তিনি। সেখান থেকে তৃণমূল-বিজেপিকে কী বার্তা দেন মিম প্রধান? 

বি-টিম প্রসঙ্গে ওয়েইসি বলেন, কখনও তৃণমূল আমাদের বিজেপির বি-টিম বলে। কখনও আমাদের তৃণমূলের লোক বলে। আমরা কারও বি টিম নই। আমরা জনতার আওয়াজ। চাই না বাংলায় মুসলিমদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলুক। বাংলায় মুসলিমদের নেতৃত্বে একটি দল হোক, এগিয়ে যাক সেটাই চাই। নাহলে এখানকার মুসলিমদের শুধু গোলামি করে যেতে হবে। তাই আজ প্রচারে এসেছি। আমরা চেষ্টা করছি এখানে জেতার। দলের সকলেই জোরকদমে কাজ করছে।

বাংলায় খাতা খুলবে মিম? এই প্রশ্নের উত্তরে ওয়েইসি বলেন, 'গতবারও লড়েছিলাম। কিন্তু জয় আসেনি। এরপরও লড়াই চালিয়ে গেছি।'

মুর্শিদাবাদে মোট ৪টি আসনে প্রার্থী দিয়েছেন ওয়েইসি। সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙেছে মিম। ওই দলের প্রেসিডেন্ট হুমায়ুন কবীরের সঙ্গে বাবরি মসজিদ নিয়ে ১ হাজার কোটি টাকার ডিলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ভিডিও ভাইরাল করে তৃণমূল কংগ্রেস।

হাতে গুনে দিন কয়েকের জন্য জোটসঙ্গী হয়েছিলেন ওয়েইসি ও হুমায়ুন। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। একসঙ্গে দুই দল প্রার্থীও দেয়। প্রচার করে। তবে হুমায়ুনের ভিডিও ভাইরাল হতেই তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জোট ভাঙে মিম। জোট ভাঙার পর এই প্রথম বাংলায় এসে তিনি মুখ খোলেন।

Read more!
Advertisement
Advertisement