Advertisement

বাগদায় ননদ-বউদির লড়াই, বিজেপিতে শান্তনুর স্ত্রী সোমা, তৃণমূলে মধুপর্ণা

মতুয়া অধ্যুষিত বাগদা বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ২০২১ সালে এই কেন্দ্র বিজেপির দখলে গেলেও পরে সমীকরণ বদলায়। উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে আসেন মধুপর্ণা ঠাকুর। এবারও তাঁর ওপরই ভরসা রেখেছে শাসক দল।

বিজেপি প্রার্থী করেছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে।-বিজেপি প্রার্থী করেছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে।-
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • বাগদা বিধানসভা কেন্দ্রে এবার জমে উঠেছে হাইভোল্টেজ লড়াই।
  • মুখোমুখি ননদ ও বউদি।

বাগদা বিধানসভা কেন্দ্রে এবার জমে উঠেছে হাইভোল্টেজ লড়াই। মুখোমুখি ননদ ও বউদি। বিজেপি প্রার্থী করেছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। অন্যদিকে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। যিনি সম্পর্কে শান্তনুর জ্যাঠতুতো বোন। ফলে পারিবারিক সম্পর্কের মধ্যেই রাজনৈতিক দ্বৈরথ তুঙ্গে।

মতুয়া অধ্যুষিত বাগদা বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ২০২১ সালে এই কেন্দ্র বিজেপির দখলে গেলেও পরে সমীকরণ বদলায়। উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে আসেন মধুপর্ণা ঠাকুর। এবারও তাঁর উপরই ভরসা রেখেছে শাসক দল।

অন্যদিকে, সক্রিয় রাজনীতিতে নতুন মুখ হলেও সোমা ঠাকুর মতুয়া সমাজে পরিচিত। তিনি বর্তমানে মতুয়া মাতৃসেনার নেতৃত্বে রয়েছেন এবং লোকসভা নির্বাচনের সময় স্বামীর প্রচারেও সক্রিয় ছিলেন।

তবে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় প্রার্থী না দেওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সেই ক্ষোভের প্রতিফলন দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই অসন্তোষই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে, বাগদায় এবার শুধু রাজনৈতিক লড়াই নয়, পারিবারিক সমীকরণও বড় ভূমিকা নিতে চলেছে।

 

Read more!
Advertisement
Advertisement