Advertisement

Left Front: ISF-এর বিরুদ্ধে আলাদা প্রার্থী দিল ফব ও RSP, বিমান বলছেন, 'আসন সমঝোতা সম্পন্ন'

আলিমুদ্দিনের অন্দরে জোট নিয়ে জটিলতা। ISF-কে সাম্প্রদায়িক তকমা দিয়ে বেঁকে বসেছে ফরওয়ার্ড ব্লক এবং RSP। মধ্যমগ্রাম এবং বাসন্তিতে প্রার্থী ঘোষণা করেছে এই দুই দল। এদিকে, বিমান বসু বলছেন, আসন সমঝোতা সম্পন্ন। তাঁর হিসেব অনুযায়ী, কোন দল কত আসনে লড়াই করছে?

বামফ্রন্ট, ISFবামফ্রন্ট, ISF
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 9:43 AM IST
  • ISF-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রার্থী ঘোষণা ফব, RSP-র
  • এদিকে বিমান বসু বলছেন, আসন সমঝোতা সম্পন্ন
  • কী বলছে ফ্রন্ট চেয়ারম্যানের আসন সমঝোতার হিসেব?

জোট নিয়ে আলিমুদ্দিনের অন্দরে অল্পবিস্তর জট ছিলই। তা জটিল হয়ে ওঠে ISF মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করার পর। নওশাদের দলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতির অভিযোগ তুলে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকও ওই কেন্দ্রেই নিতাই পালক প্রার্থী ঘোষণা করেছে। আবার অপর বাম শরিক RSP-র দাবি, ISF বিশ্বাসভঙ্গ করেছে। একদিকে, যখন বামফ্রন্টের মধ্যে ISF-কে নিয়ে উষ্মা, অন্যদিকে তখন আসন সমঝোতা সম্পন্ন হয়েছে বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন চেয়ারম্যান বিমান বসু। 

বুধবার বিমান বসুর ঘোষণা অনুযায়ী, CPIML এবং ISF-এর সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন হয়েছে বামফ্রন্টের। 

আসন সমঝোতা অনুযায়ী, ISF ৩০টি আসনে লড়ছে। ৮টি আসনে লড়ছে CPIML। বিমান বসু আরও জানিয়েছেন, ২৯৪ আসনের মধ্যে সেক্ষেত্রে বামফ্রন্ট লড়ছে ২৫২ আসনে। যার মধ্যে CPIM ১৯৫, ফরওয়ার্ড ব্লক ২৩, CPI এবং RSP ১৬টা করে এবং RCPI এবং মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক একটি করে আসনে লড়ছে। 

ফ্রন্ট চেয়ারম্যান বলেন, 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই নির্বাচন চ্যালেঞ্জের এবং একইসঙ্গে প্রতিশ্রুতিরও। ওয়েস্ট বেঙ্গল সোস্যালিস্ট পার্টিরও এক প্রার্থীকে আমরা সমর্থন করছি। এছাড়াও গণতান্ত্রিক এবং সামাজিক অর্গানাইজেশনের আরও ৩ প্রার্থীর প্রতিও আমাদের সমর্থন থাকবে।'

এদিকে, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যমগ্রাম আসনে তাঁদের প্রার্থী নিতাই পাল। দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ২০২১ সাল থেকে আমাদের পার্টি ISF-এর সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। কিন্তু বামফ্রন্টের শরিক হিসেবে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে আমাদের পার্টিকে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী মনোনয়ন দিতে বাধ্য করা হল।'

একই সুরে RSP-র দাবি, তৃণমূল ও BJP-র মধ্যে মেরুকরুণ বজায় রেখে ভোট রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে ISF। সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বামফ্রন্টের বাধ্যবাধকতাকে। ISF বিশ্বাসভঙ্গ করেছে বলেও অভিযোগ তুলেছে এই বাম শরিক দল। তারা জানিয়েছে, আপত্তি থাকলেও বামপন্থার পুনর্জাগরণ, মানুষের রুজি-রুটির স্বার্থে জোট মেনে নিয়েছিল তারা। কিন্তু ISF-এর ভূমিকা বামফ্রন্টের কৌশলের সম্পূর্ণ বিপরীতমুখী। তাই তারাও বাসন্তীখানাকুলে আলাদা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তরুণ আইনজীবী ও কবি সমর বিশ্বাসকে বাসন্তী থেকে প্রার্থী করেছে RSP। খানাকুলেও তারা খুব দ্রুত প্রার্থী ঘোষণা করবে। 

Advertisement

অন্যদিক, ক্যানিং পূর্ব আসন থেকে তৃণমূল ত্যাগী আরাবুল ইসলামকে ISF প্রার্থী করেছে। যা নিয়ে বামফ্রন্ট এবং সর্বোপরি CPIM-ও অসন্তুষ্ট। এখন দেখার আরাবুল ইস্যুতে এই আসন সমঝোতা শেষ পর্যন্ত অটুট থাকে কি না। 

 

Read more!
Advertisement
Advertisement