Advertisement

‘মাতৃ শক্তি ভরসা’ কার্ড ঘিরে বিতর্ক, নির্মলার বিরুদ্ধে কমিশনকে পদক্ষেপের দাবি মমতার

‘মাতৃ শক্তি ভরসা’ কার্ড বিতরণ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্মলা।

Nirmala Sitaraman,Mamata BanerjeeNirmala Sitaraman,Mamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 9:22 PM IST
  • পূর্ব বর্ধমান জেলায় ‘মাতৃ শক্তি ভরসা’ প্রকল্পের আওতায় ১০ জন মহিলার হাতে কার্ড তুলে দেন নির্মলা সীতারামন
  • এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হ

‘মাতৃ শক্তি ভরসা’ কার্ড বিতরণ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্মলা। তাই নির্বাচন কমিশনের উচিত পদক্ষেপ গ্রহণ করা। 

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচনের সময় এই ধরনের কার্ড বিলি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, 'কেন্দ্রীয় অর্থমন্ত্রী এমন কার্ড দিচ্ছেন, যেখানে নাম পর্যন্ত লেখা নেই। এগুলি বাতিল করা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে।' 

উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় ‘মাতৃ শক্তি ভরসা’ প্রকল্পের আওতায় ১০ জন মহিলার হাতে কার্ড তুলে দেন নির্মলা সীতারামন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কালনার শ্রীরামপুর আশ্রমপাড়া এলাকায় বুনকর ও বস্ত্রশিল্পী সম্মেলনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে তিনি বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের সমর্থনে প্রচারে গিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী এই ঘটনাকে বিজেপির নির্বাচনী কৌশল বলে দাবি করেন। তিনি বলেন, 'বিজেপি বাংলা জ্বালাতে এসেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী-নেতাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি গ্রেফতারের বিরোধিতা করব।'

কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দমদম বিমানবন্দরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী তাঁর গাড়ির কাছে এসেছিল এবং তিনি নিজেই তাঁদের গাড়ি তল্লাশির জন্য বলেন। একই সঙ্গে তাঁর মন্তব্য, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও তল্লাশি করা উচিত।' 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, তিনি তাঁর পদকে সম্মান করেন, কিন্তু সেই পদে থাকা ব্যক্তির মিথ্যা বলা উচিত নয়। 

 

Read more!
Advertisement
Advertisement