Advertisement

Dilip Ghosh Wife: রিঙ্কু BJP প্রার্থী হতে চান, দিলীপ বলছেন, 'ওরও তো ইচ্ছে হয়'

ভোটে লড়তে চাইছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে BJP দফতরে নিজের বায়োডেটাও জমা করেছেন তিনি। এ প্রসঙ্গে কী বলছেন দিলীপ? কোন কেন্দ্রে প্রার্থী হতে চান দিলীপ জায়া?

দিলীপ ঘোষ, রিঙ্কু ঘোষ দিলীপ ঘোষ, রিঙ্কু ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Feb 2026,
  • अपडेटेड 1:35 PM IST
  • ভোটে লড়তে চান রিঙ্কু
  • কোন কেন্দ্রে প্রার্থী হতে চান তিনি?
  • কী বললেন দিলীপ ঘোষ?

ভোটে লড়তে চান দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে BJP দফতরে নিজের বায়োডেটাও জমা করেছেন তিনি। এ প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর স্বামী। 

কী বলছেন দিলীপ?
স্ত্রী দলের দফতরে বায়োডেটা জমা করেছেন, সে কথা মেনে নিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'হ্যাঁ, বায়োডেটা দিয়েছে তো কী হয়েছে! ইচ্ছে হয়েছে, আবেদন করেছে। ও আমার থেকেও অনেক পুরনো কার্যকর্তা। আমি সাংসদ হয়েছি, বিধায়ক হয়েছি। ওর-ও ইচ্ছে হয়েছে। তাই বায়োডেটা দিয়েছে। হাজার হাজার লোক আবেদন করেছে। দল যাকে মনে করবে প্রার্থী করবে।'

সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি দলীয় দফতরে বায়োডেটা জমা করেছেন রিঙ্কু মজুমদার। সেদিন সন্ধ্যায় সল্টলেকে BJP-র দফতরে গিয়ে নিজেই একজনের হাতে বায়োডেটা দিয়ে এসেছেন তিনি। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ২০২৬ বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চান তিনি। শুধু তাই নয়, কোন কোন আসনে লড়তে চান, সেটিও উল্লেখ করেছেন দিলীর জায়া। 

কোন আসনে দাঁড়াতে চান?

জানা যাচ্ছে, রিঙ্কুর পছন্দের আসনগুলি হল, মেদিনীপুর, বীজপুর এবং নিউটাউন। এছাড়াও দলীয় সূত্রে খবর, বায়োডেটাতে রিঙ্কু দলের মধ্যে তাঁর সক্রিয়তার কথা উল্লেখ করেছেন। কীভাবে ২০১৩ সাল থেকে তৃণমূল স্তরের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে সেটিও লিখেছেন। বর্তমানে তিনি কী করেন এবং পার্টির সঙ্গে কীভাবে যুক্তি তা-ও জানিয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী। অর্থাৎ কেন তাঁকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা উচিত, তা ব্যাখ্যা করেছেন রিঙ্কু। 

দিলীপ ঘোষের স্ত্রীর পরিচয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক সত্তাকেই যেন পার্টি প্রতিদ্বন্দ্বিতার জন্য বেছে নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয়, সেটিই চাইছেন রিঙ্কু মজুমদার।  

উল্লেখ্য, বহুদিন ধরে নিষ্ক্রীয় থাকার পর সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষেরও কামব্যাক হয়েছে। তিনিও চাইছেন আসন্ন নির্বাচনে দল প্রার্থী করুক তাঁকে। সেক্ষেত্রে খড়গপুরই যে তাঁর প্রিয় আসন সে কথাও বুঝিয়ে দিয়েছেন দিলীপ। এমনকী, তাঁকে অন্যত্র পাঠানো দলের ভুল সিদ্ধান্ত ঠিল, তা-ও ঠারেঠোরে বুঝিয়েছিলেন দিলীপ। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement