Advertisement

West Bengal assembly election: যাদবপুর-টালিগঞ্জ সহ ৮ কেন্দ্রে মহিলারাই ‘গেমচেঞ্জার, কীভাবে?

বারুইপুর পশ্চিমে মহিলা-পুরুষ ভোটারের ফারাক সবচেয়ে কম, মাত্র ৬৬। অন্যদিকে সোনারপুর উত্তর ও দক্ষিণে যথাক্রমে ১৮০০ ও ৩১০০ বেশি মহিলা ভোটার রয়েছেন। কসবায় এই ব্যবধান প্রায় আড়াই হাজার। এখনও কিছু নাম তালিকায় যুক্ত হতে পারে, কারণ কয়েকটি আবেদন ‘বিচারাধীন’ রয়েছে। ফলে ভোটের অঙ্কে মহিলা ভোটারদের গুরুত্ব এবার আরও বাড়ছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 12:22 PM IST
  • আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর, টালিগঞ্জ-সহ দক্ষিণ ২৪ পরগনার অন্তত আটটি কেন্দ্রে মহিলা ভোটাররাই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।
  • কারণ, এই সব কেন্দ্রে পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মহিলা ভোটার রয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর, টালিগঞ্জ-সহ দক্ষিণ ২৪ পরগনার অন্তত আটটি কেন্দ্রে মহিলা ভোটাররাই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। কারণ, এই সব কেন্দ্রে পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মহিলা ভোটার রয়েছেন। যাদবপুরে পুরুষদের চেয়ে ১১ হাজারেরও বেশি, টালিগঞ্জে প্রায় সাড়ে আট হাজার এবং বেহালা পশ্চিমে ৯ হাজারের বেশি মহিলা ভোটার এগিয়ে। সোনারপুর উত্তর ও দক্ষিণেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এই পরিসংখ্যান সামনে এসেছে। যদিও এসআইআরে কিছু মহিলা ভোটারের নাম বাদ পড়েছে, তবুও সামগ্রিক ছবিতে বড় কোনও পরিবর্তন হয়নি। বরং এই ব্যবধানই রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে মহিলা ভোটারদের বড় অংশ শাসক দলের দিকে ঝুঁকেছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী প্রকল্পের প্রভাব শহর-গ্রাম সর্বত্রই পড়েছে।

Read more!
Advertisement
Advertisement