Advertisement

Ratna Chatterjee: TMC প্রার্থী রত্নার বিরুদ্ধে FIR কমিশনের, ঠিক কী ঘটেছে বেহালা পর্নশ্রীতে?

তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধেই FIR দায়ের করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সোমবার সকালে পর্নশ্রী থানায় বেহালা পশ্চিমের TMC প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রত্না চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 9:57 AM IST
  • রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করল কমিশন
  • পর্নশ্রী থানায় বেহালা পশ্চিমের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
  • রবিবার দুপুর থেকে কী ঘটল পর্নশ্রীতে?

এবার সরাসরি প্রার্থীর বিরুদ্ধে FIR করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পর্নশ্রী থানায় ওই FIR দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে BJP-র দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ রয়েছে। 

রত্ন চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের আরও ৬ জনেরও নাম রয়েছে FIR-এ। 

ঠিক কী ঘটেছে পর্নশ্রীতে? 
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। BJP-র অভিযোগ, পর্নশ্রীতে তাদের দলীয় কার্যালয়ে ঢুকে পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। দফতরে ভাঙচুর করা হয়। এবং সবটাই হয় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীর নেতৃত্বে। 

BJP-র দাবি, CCTV ক্যামেরায় ধরা পড়েছে তাণ্ডবের চিত্র। কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। রাতে এই গোটা ঘটনার প্রেক্ষিতে ঝামেলার সৃষ্টি হয় এলাকায়। উত্তপ্ত বাক্য বিনিময় হয় উভয় পক্ষের মধ্যেই। যা ক্রমেই হাতাহাতিতে গড়ায়। রাতে ঘটনাস্থলে পৌঁছন BJP-র বেহালা পশ্চিমের প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁর নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করেন BJP কর্মী সমর্থকরা। ধর্নায় বসেন তাঁরা। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোও দায়ের করা হয়। যদিও পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ তুলেছেন BJP কর্মীরা।

বচসা, হাতাহাতির মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পর্নশ্রীর। থানায় পৌঁছন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও।  অবশ্য দলীয় কার্যালয়ে ভাঙচুরের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলের পোস্টার-ব্যানার ছিঁড়েছে BJP। তিনিও BJP-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

সোমবার সকালে কমিশন সূত্রে জানা গিয়েছে, পর্নশ্রীর ঘটনায় রত্ন চট্টোপাধ্যায়ের নামে ওই থানাতেই FIR দায়ের করা হয়েছে। ভাঙচুর এবং পরিস্থিতি উত্তপ্ত করার ক্ষেত্রে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

উল্লেখ্য, রত্না চট্টোপাধ্যায় বর্তমানে বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক। এবার তাঁকে পূর্ব থেকে বেহালা পশ্চিমের প্রার্থী করেছে TMC। এই কেন্দ্রের BJP প্রার্থী ইন্দ্রনীল খাঁ এবং CPIM টিকিট দিয়েছে নিহার ভক্তকে। রত্নার বদলে বেহালা পূর্বের হয়ে লড়ছেন শুভাশিস চক্রবর্তী। এই কেন্দ্রে ভোট রয়েছে ২৯ এপ্রিল। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement