
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: বেহালা পূর্ব কেন্দ্র
কলকাতার দক্ষিণ প্রান্তে অবস্থিত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র একটি জেনারেল ক্যাটাগরি বিধানসভা আসন। এটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আওতায় আসে এই কেন্দ্রটি। এর অন্তর্গত কলকাতা পুরসভার ১১টি ওয়ার্ড।
১৯৫১ সালে বেহালা বিধানসভা কেন্দ্র তৈরি করা হয়েছিল। একাধিকবার এই কেন্দ্রের নাম বদল করা হয়েছে। দশকের পর দশক ধরে বদলেছে সীমানা। প্রথমদিকে এই কেন্দ্রে দাপট ছিল বামেদের। ১৯৫২ সালে প্রথম নির্বাচনে জয়ী হয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। ১৯৫৭ এবং ১৯৬২ সালে জিতেছিল CPIM। ১৯৬৭ সালে এই আসনকে দু'টি কেন্দ্রে ভেঙে দেওয়া হয়, বেহালা ইস্ট এবং বেহালা ওয়েস্ট। ২০০৬ পর্যন্ত সেই নাম...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: বেহালা পূর্ব কেন্দ্র
কলকাতার দক্ষিণ প্রান্তে অবস্থিত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র একটি জেনারেল ক্যাটাগরি বিধানসভা আসন। এটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আওতায় আসে এই কেন্দ্রটি। এর অন্তর্গত কলকাতা পুরসভার ১১টি ওয়ার্ড।
১৯৫১ সালে বেহালা বিধানসভা কেন্দ্র তৈরি করা হয়েছিল। একাধিকবার এই কেন্দ্রের নাম বদল করা হয়েছে। দশকের পর দশক ধরে বদলেছে সীমানা। প্রথমদিকে এই কেন্দ্রে দাপট ছিল বামেদের। ১৯৫২ সালে প্রথম নির্বাচনে জয়ী হয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। ১৯৫৭ এবং ১৯৬২ সালে জিতেছিল CPIM। ১৯৬৭ সালে এই আসনকে দু'টি কেন্দ্রে ভেঙে দেওয়া হয়, বেহালা ইস্ট এবং বেহালা ওয়েস্ট। ২০০৬ পর্যন্ত সেই নামই ছিল কেন্দ্রগুলির। এরপর ২০১১ সালে পুনর্বিন্যাসের পর নাম বদলে রাখা হয় বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম।
১৯৬৭ থেকে ২০০৬ সালের মধ্যে বেহালা ইস্টে ১১ বার ভোট হয়েছে। CPIM যেতে ৯ বার। ১৯৭২ সালে এই আসনে জিতেছিল কংগ্রেস। ২০০১ সালে প্রথমবারের জন্য জয় পায় তৃণমূল। নাম বদলের পর থেকে এই কেন্দ্র তৃণমূলের শক্তঘাঁটিগুলির মধ্যে অন্যতম। নয়া সীমানা তৈরির পর এই বেহালা পূর্ব কেন্দ্রে ৩ বারই জয়ী হয় শাসকদল। কুমকুম চক্রবর্তীর বিরুদ্ধে ২০১১ সালে শোভন চট্টোপাধ্
যায় ৪৮ হাদার ১৭৩ ভোটে জিতেছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সেই মার্জিন কমে দাঁড়ায় ২৪ হাজার ২৯৪। ২০২১ সালে এই কেন্দ্র থেকে রত্না চট্টোপাধ্যায় BJP-র পায়েল সরকারকে ৩৭ হাজার ৪২৮ ভোটে হারান।
তবে BJP-র বৃদ্ধি এই কেন্দ্রে শাসকদলের কাছে অন্যতম চ্যালেঞ্জ। ২০১১ সালের বিধানসভা ভোটের ১.৯১% থেকে ২০১৬ সালে হার দাঁড়ায় ১০.৭১%। ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে BJP-র ভোটের হার ছিল ৩৩.১৫%।
লোকসভা ভোটের ফলাফলের প্রতিচ্ছবিই এই কেন্দ্রের বিধানসভা ভোটে দেখা গিয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল এই বেহালা পূর্ব আসন থেকে সর্বাধিক ভোট (৮৯ হাজার ৩৪১) পেয়েছিল। ভোটের হার ছিল ৪৩.১৫%। BJP সে বছর এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল ৭৩ হাজার ৪৮৩ ভোটে। ভোটের হার ছিল ৩৬.১০%। CPIM-এর ভোটের হার ছিল ১৬.১০%। ২০২৪ সালের লোকসভা ভোটে যদিও এই কেন্দ্র থেকে এগিয়ে ছিল তৃণমূলই। পেয়েছিল ৯৭ হাজার ১২৫ ভোট, ভোটের হার ৪৫.১৫%। BJP পেয়েছিল ৮৯ হাজার ৮৯৯ ভোট, ভোটের হার ছিল ৩৮.০৭%। CPIM ও কংগ্রেস জোটের প্রাপ্ত ভোটের হার ছিল ১৪.১৭%।
২০২৪ সালে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ৬৬৯, যা ২০২৪ সালের ৩ লক্ষ ৮ হাজার ২৮৫ এবং ২০১৯ সালের ২ লক্ষ ৮৭ হাজার ৯১৩ থেকে বেশি। মোট ভোটারের মধ্যে ১০.১৬% SC, মুসলিম ভোটার ৩.৮০%। শহুরে ভোটারের পরিসংখ্যান ৯০.৩৫%। ২০১৬ সালে এই কেন্দ্রে ভোটের হার ছিস ৭৩.৮৩%, ২০১৯ সালে ছিল ৭১.৫৯%, ২০২১ সালে ছিল ৭১.৯৭% এবং ২০২৪ সালে আরও কমে দাঁড়ায় ৬৮.৫৯%।
বেহালা পূর্ব কলকাতার অন্যতম প্রাচীণ বসতি এলাকা। এখানে হেরিটেজ এবং ইতিহাসের মেলবন্ধন রয়েছে। সাবর্ণ রায়চৌধুরীর মতো বাংলার পুরনো জমিদার এবং কলকাতার আইকনিক কালী মন্দিরের ট্রাস্টি সদস্যদের অন্যতম পরিবারের বাস এই বেহালা পূর্ব কেন্দ্রে। এই বেহালা পূর্ব কেন্দ্রের রয়েছে বাঙালির গর্হ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। যাকে প্রিন্স অফ কলকাতাও বলা হয়। এই কেন্দ্রের মূল যোগাযোগ মাধ্যম ডায়মন্ড হারবার রোড। সড়ক, মেট্রো এবং লোকাল ট্রেন পথে সংযুক্ত এই কেন্দ্র। যদিও যানজট এই কেন্দ্রে নিত্যনৈমিত্তিক সমস্যা। জোকা-এসপ্ল্যানডে মেট্রো লাইন খানিকটা পরিষেবার আওতায় আনা হয়েছে।
বেহালা পূর্ব রয়েছে ক্ষুদ্র শিল্প, রিটেল এবং অন্যান্য পরিষেবা। তারাতলা থেকে ম্যান্টন পড়ছে এই কেন্দ্র। রয়েছে দোকান, রেস্তোরাঁ এবং স্থানীয় বাজার। শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা পরিষেবাও রয়েছে এই এলাকায়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে এই বেহালা পূর্ব কেন্দ্রেই।
সাম্প্রতি ভোটের হারে ইঙ্গিত মিলছে, বেহালা পূর্বে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলই। তবে ক্রমশই ভোটের হার বেড়েছে গেরুয়া শিবিরের। ২০২৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রের মানুষ কোনদিকে আস্থা রাখেন, সেটাই এখন দেখার।
Payel sarkar
BJP
Samita har chowdhury
CPI(M)
Nota
NOTA
Rina roy
BSP
Tulsi rani pramanik
IND
Ashis kumar danda
SUCI
Subrata roy
IND
Dr. arun kumar giri
IND
Nikhilesh ghosh
IND
Bholanath patra
IND
Dhiman debnath
IND
Professor ambikesh mahapatra
IND
Chandra bhan singh
BJP
Nota
NOTA
Sumit banerjee
SHS
Bimal mondal
IND
Rina roy
BSP
Ayan nag
IND
Namita chakraborty
IND