Advertisement

West Bengal Election: ভোটগ্রহণ শুরু হয়ে গেল বাংলায়, ব্যালট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে কমিশন

ভোটের আগেই ভোট। ঠিকই শুনছেন। বাংলায় প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটের আগেই বঙ্গে ভোগগ্রহণ শুরু হয়ে গিয়েছে। একাধিক জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। 

ভোটের আগেই ভোটভোটের আগেই ভোট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 12:34 PM IST
  • ভোটের আগেই ভোট
  • বাংলায় প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটের আগেই বঙ্গে ভোগগ্রহণ শুরু হয়ে গিয়েছে
  • একাধিক জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ

ভোটের আগেই ভোট। ঠিকই শুনছেন। বাংলায় প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটের আগেই বঙ্গে ভোগগ্রহণ শুরু হয়ে গিয়েছে। একাধিক জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। 

যতদূর খবর, পুরুলিয়ার ৯টি বিধানসভার ৫৫৮৮ জনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই সংখ্যক ভোটারদের মধ্যে ৪০১৯ জন সিনিয়র সিটিজেন বলে জানা যাচ্ছে। সোমবার থেকেই নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং ভোটকর্মীরা ব্যালট বক্স এবং অন্যান্য সামগ্রী নিয়ে ভোটারদের বাড়ি পৌঁছে যাচ্ছেন। 


কমিশন আগেই জানিয়েছিল, সিনিয়র সিটিজেন, আরও নির্দিষ্ট করে বললে ৮৫ ঊর্ধ্ব ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়েই ভোটগ্রহণ করা হবে। তারপর যাঁরা বাড়িতেই ভোট দিতে চান, তাঁদেরকে আবেদন করতে বলা হয়। সেই মতো ৫৫৮৮ জন হোম-ভোটিং এর জন্য আবেদন করেন পুরুলিয়া জেলায়। আর তাঁদেরই বাড়িতে গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু করেছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করে কমিশন। 

আর শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়াতেও এই একই কাজ শুরু হয়ে গিয়েছে। এই জেলায় ১২ হাজার ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এঁরা সবাই বাড়িতে ভোট দিতে চান। কমিশনের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এই সব ভোটকর্মীদের বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। 

মাথায় রাখতে হবে, বিশেষভাবে সক্ষম এবং ৮৫ ঊর্ধ্বদের জন্যই এই বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সেই মতো কাজ শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মীরা। 

কীভাবে হচ্ছে ভোটগ্রহণ? 
বাড়িতে ভোটদানের ক্ষেত্রেও নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে কমিশন। সেই মতো কমিশনের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারের বাড়ি। সেখানে ভোটারের বাড়িতে ভোট কম্পার্টমেন্ট তৈরি করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। 

কবে ভোট? 
বাংলায় এবার দুই দফায় ভোট। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ফলাফল বেরবে ৪ মে। কিন্তু তার আগেই পোস্টাল ব্যালটে ভোট দান শুরু হয়ে গেল। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement