Advertisement

'হুমায়ুন কবির বিজেপির টাকায় সার্কাস করছে', অধীরকেও 'বি-টিম' বললেন অভিষেক

একইসঙ্গে নিরাপত্তা ইস্যুতেও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, 'যে নিরাপত্তারক্ষীরা অমিত শাহকে সুরক্ষা দেন, তাঁরাই অধীর চৌধুরি, নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকেও নিরাপত্তা দেন। অথচ বাংলার মুখ্যমন্ত্রী সেই একই নিরাপত্তা পান না।'

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • মুর্শিদাবাদের রাজনৈতিক মঞ্চে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর নিশানায় এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

মুর্শিদাবাদের রাজনৈতিক মঞ্চে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরি। এবং হুমায়ুন কবির। অভিষেকের অভিযোগ, 'হুমায়ুন কবির বিজেপির টাকায় সার্কাস করছেন,' পাশাপাশি অধীর চৌধুরিকেও তিনি বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেন।

অভিষেক বলেন, একসময় অবিভক্ত বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর আজ সেই জেলাতেই কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থে অবস্থান বদলাচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৯ সালে হুমায়ুন কবির বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, তখন কি বাবরির কথা মনে পড়েনি?

তাঁর আরও অভিযোগ, হুমায়ুন কবির নিজেই দাবি করেছেন যে তিনি শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে যোগাযোগ রাখছেন। অভিষেকের দাবি, এসবই প্রমাণ করে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা।

একইসঙ্গে নিরাপত্তা ইস্যুতেও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, 'যে নিরাপত্তারক্ষীরা অমিত শাহকে সুরক্ষা দেন, তাঁরাই অধীর চৌধুরি, নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকেও নিরাপত্তা দেন। অথচ বাংলার মুখ্যমন্ত্রী সেই একই নিরাপত্তা পান না।'

সব মিলিয়ে, ভোটের আগে মুর্শিদাবাদে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের বিরুদ্ধে এই ধারালো আক্রমণ রাজ্যের নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।
 

 

Read more!
Advertisement
Advertisement