Advertisement

তিনিই কি বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? জবাবে যা বললেন শুভেন্দু

গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর পর থেকেই শুভেন্দুকে ঘিরে গেরুয়া শিবিরে গুরুত্ব বেড়েছে। মনোনয়ন জমার দিন তাঁর রোড শো-তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা রাজনৈতিক মহলে তাঁর অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

শুভেন্দু অধিকারী।-ফাইল ছবিশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 5:32 PM IST
  • মুখ্যমন্ত্রী পদে কি উঠে আসতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?
  • নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরে লড়াইয়ে নেমে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী পদে কি উঠে আসতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরে লড়াইয়ে নেমে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর পর থেকেই শুভেন্দুকে ঘিরে গেরুয়া শিবিরে গুরুত্ব বেড়েছে। মনোনয়ন জমার দিন তাঁর রোড শো-তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা রাজনৈতিক মহলে তাঁর অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

তবে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে একটি সংবাদমাধ্যমকে অত্যন্ত সংযত সুরেই জবাব দেন শুভেন্দু। তিনি বলেন, 'আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। বিজেপি একটি সংঘবদ্ধ পরিবার। বাংলায় পরিবর্তন আনা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য।' তাঁর কথায়, 'ব্যক্তিগত কোনও উচ্চাকাঙ্ক্ষা নয়, দলগত সিদ্ধান্তই চূড়ান্ত হবে।'

এর আগেও তিনি জানিয়েছিলেন, কর্মীদের আবেগ থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনা উঠছে। তাঁর মতে, 'আমাদের মুখ মোদীজি,' অর্থাৎ নরেন্দ্র মোদীকে সামনে রেখে লড়াই চালাচ্ছে বিজেপি।

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই সুরে জানিয়েছেন, 'ভবিষ্যতে কে মুখ্যমন্ত্রী হবেন, তা দলই ঠিক করবে।' অন্যদিকে দলের মুখপাত্ররাও স্পষ্ট করে দিয়েছেন, এ নিয়ে অযথা জল্পনার কোনও প্রয়োজন নেই।

তবে শুভেন্দুর বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট। তাঁর দাবি, দেশের একাধিক রাজ্যে জয় পেয়েছে বিজেপি, আর এবার লক্ষ্য বাংলা। 'অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, সব জায়গাতেই জয় আমাদেরই হবে,', এই বার্তায় কার্যত নির্বাচনী লড়াইয়ে জয়ের সুরই তুলে ধরলেন তিনি।
 

 

Read more!
Advertisement
Advertisement