Mamata Banerjee Dharna LIVE: 'সংবিধান আমাদের মা, আমরা সংবিধানকে শ্রদ্ধা করি', রাষ্ট্রপতি ইস্যুতে ফুঁসছেন মমতা

Aajtak Bangla | কলকাতা | 08 Mar 2026, 4:20 PM IST

রবিবার তৃতীয় দিনে পড়ল তৃণমূল সুপ্রিমোর ধর্না। রবিবার সকাল সাড়ে ১০টার পর ধর্নামঞ্চে হাজির হয়েছেন মমতা। অন্যদিকে, তাঁর গতকালের নির্দেশ মেনে রাজ্যে থালা, বাসন, হাঁড়ি নিয়ে রাস্তায় নেমেছেন মহিলারা। 

মঞ্চে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়

আরও একটা ভোট। আর ফের একবার রাস্তায় মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে SIR যে ইস্যু হবে, তা আগেই আঁচ করা গিয়েছিল। সেই ইস্যুকেই ধর্না নিয়ে ধারালো করে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার দুপুর ২ টো থেকে শুরু করার পর,  আজ রবিবার তৃতীয় দিনে পড়ল তৃণমূল সুপ্রিমোর ধর্না। রবিবার সকাল সাড়ে ১০টার পর ধর্নামঞ্চে হাজির হয়েছেন মমতা। অন্যদিকে, তাঁর গতকালের নির্দেশ মেনে রাজ্যে থালা, বাসন, হাঁড়ি নিয়ে রাস্তায় নেমেছেন মহিলারা। 

4:18 PM (19 minutes ago)

সংবিধান আমাদের মা, আমরা সংবিধানকে শ্রদ্ধা করি: মমতা

Posted by :- Kishore

রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বাঁধতেই এবার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বাংলায় ভোট বলেই পশ্চিমবঙ্গকে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। মমতার দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়নি। এমনকি যেখানে ওই অনুষ্ঠান করা হয়েছে, তাও রাজ্য সরকারের এলাকা নয়।
 

1:09 PM (3 hours ago)

ধর্মতলার ধর্নামঞ্চে নাচে-গানে SIR-এর প্রতিবাদ, উপস্থিত মমতাও

Posted by :- Kishore

ধর্মতলায় নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। মঞ্চে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য।
 

1:02 PM (4 hours ago)

ধর্নামঞ্চে নৃত্য পরিবেশন করছেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা

Posted by :- Kishore

ধর্মতলায় ধর্নামঞ্চে নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। মঞ্চে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য।
 

11:30 AM (5 hours ago)

আন্তর্জাতিক মহিলা দিবসে মমতার ধর্নামঞ্চে তৃণমূলের মহিলা বাহিনী

Posted by :- Kishore

রবিবার ধর্মতলার ধর্নামঞ্চে হাজির হলেন তৃণমূলের নেত্রীরা। আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ পরিকল্পনা TMC-র। এদিন মঞ্চেই হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি বাজিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীদের।
 

11:28 AM (5 hours ago)

ধর্মতলার ধর্না মঞ্চে থালা বাটি হাতে হাজির তৃণমূল নেত্রীরা

Posted by :- Kishore

আন্তর্জাতিক মহিলা দিবসে প্রতিবাদে সামিল তৃণমূলের নেতা নেত্রীরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একলাফে ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এর প্রতিবাদে ধর্মতলার ধর্নামঞ্চেই হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি বাজিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীদের।