Advertisement

Mamata Banerjee: ক্যানভাসে লেখা 'ভ্যানিশ', ধর্নামঞ্চে ঠিক কী ছবি আঁকলেন মমতা? VIDEO

আজ অর্থাত্‍ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল SIR-এ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। একদিকে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর টিম পশ্চিমবঙ্গে ভোট ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছেন, তখনই লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন মমতা।

ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 3:31 PM IST
  • ধর্না চালিয়ে যাচ্ছেন মমতা
  • 'ভ্যানিশ কুমার' লেখা ক্যানভাসে ছবি আঁকলেন মমতা
  • কী বললেন জ্ঞানেশ কুমার?

SIR প্রক্রিয়ায় মৃত ব্যক্তিদের দেহ কীভাবে লোপাট করা হয়েছে, তা নিয়ে ধর্মতলায় ধর্নামঞ্চে ছবি আঁকলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিতেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' কটাক্ষ করলেন। যে ক্যানভাসে ছবিটি আঁকলেন, সেটিতে লেখা ছিল ভ্যানিশ। 

ধর্না চালিয়ে যাচ্ছেন মমতা

আজ অর্থাত্‍ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল SIR-এ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। একদিকে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর টিম পশ্চিমবঙ্গে ভোট ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছেন, তখনই লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন মমতা। ইতিমধ্যেই জ্ঞানেশ কুমার কালীঘাট, দক্ষিণেশ্বরে পুজো দিয়েছেন। সাংবাদিক সম্মেলন করেছেন। সব দলের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। প্রশাসনিক স্তরে বৈঠক করেছেন। এই সবের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্না চালিয়ে যাচ্ছেন পাশাপাশি।

ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'ভ্যানিশ কুমার' লেখা ক্যানভাসে ছবি আঁকলেন মমতা

আজ মঞ্চে একটি ছবি আঁকেন মমতা। ক্যানভাসে লেখা ছিল ভ্যানিশ কুমার। ছবিটি আঁকার পরে মমতা বলেন, 'এই ছবিটা প্রতীকী। আমাদের শিল্পীরা আঁকছেন।এসআইআরে যাঁদের মৃত্যু হয়েছে, মানে সমস্ত ডেডবডিগুলি ভ্যানিশ করে দিয়েছে, সেই জন্য পাশে দুটো মালা রাখা, যাঁরা মারা গিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য দিয়ে মালাগুলি রাখা আছে। এটা প্রতীকী। অন্য কিছু নয়।' 

বস্তুত, SIR প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' নাম দিয়ে কটাক্ষ করছেন। বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। 

কী বললেন জ্ঞানেশ কুমার?

এই যাবতীয় কটাক্ষ ও অভিযোগের প্রেক্ষিতে এদিন সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার বলেন, 'কিছু রাজনৈতিক নেতা নানা রকম মন্তব্য করছেন। রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন কিছু বলবে না। কমিশন চলে সংবিধান মেনে। অতীতে ভোটের আগে ও পরে যে হিংসা হত, আশা করছি আজ আমাদের স্পষ্ট বার্তার পরে এই সব হবে না।' পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা নিয়ে জ্ঞানেশ কুমার বলেন, 'কত দফায় ভোট, সে বিষয়ে রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে। কত দফায় ভোট হবে, সে বিষয়ে দিল্লি ফিরে নিশ্চিত করা হবে। বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করে ভোটের দফা ঠিক হবে।'  

Advertisement

Read more!
Advertisement
Advertisement