Advertisement

Sirsanya Banerjee: উত্তরপাড়ায় শীর্ষণ্যর ব্যানারে মোদী কোত্থেকে এলেন? তুমুল চর্চা

উত্তরপাড়ায় আজব কাণ্ড! তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের প্রাচরের জন্য তৈরি পোস্টারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্টার। কিন্তু কেন এমন ছবি?

শীর্ষণ্যর ব্যানারে মোদী! ইনসেটেশীর্ষণ্যর ব্যানারে মোদী! ইনসেটে
Aajtak Bangla
  • উত্তরপাড়া ,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 11:33 AM IST
  • শীর্ষণ্যর প্রচারে তৈরি ব্যানারে মোদীর ছবি!
  • উত্তরপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে
  • সত্যিই কি প্রধানমন্ত্রীর মুখ দেওয়া পোস্টার?

উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য টাঙানো ব্যানারে দেখা গেল নরেন্দ্র মোদীর ছবি! ইতিমধ্যেই সেই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কেন তৃণমূল প্রার্থীর প্রচারে নরেন্দ্র মোদীর মুখ? কেসটা কী? 

উত্তরপাড়ায় শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য একটি ব্যানার টাঙানো হয়েছে একাধিক এলাকায়। ব্যানারটি টাঙানো হয়েছে উত্তরপাড়া শহর তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি অজয় সোনকার ওরফে অমিত এবং সহ সভাপতি সুভন অধিকারির উদ্যোগে। যেখানে প্রার্থীর মুখ ছাড়াও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবিও। পাশাপাশি ওই ব্যানারেরই ডান দিকের অংশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের খতিয়ানগুলি। একাধিক প্রকল্পের বাস্তবায়নের কথা ছবি (বলা বাহুল্য, কার্টুন) সহযোগে তুলে ধরা হয়েছে ব্যানারে। সেখানেই একটি ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর আদলে তৈরি একটি কার্টুন। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূলে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি দেখে তাজ্জব খোদ জোড়াফুল সমর্থকরাও। 

তবে ওই ছবিটি আদৌ প্রধানমন্ত্রীরই কি ন, তা নিয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেয়নি উত্তরপাড়া তৃণমূল নেতৃত্ব। আদতে ওটি কোনও প্রবীণ মানুষকে বোঝানোর জন্য কার্টুন হিসেবে তৈরি হয়ে থাকতে পারে বলেও মত অনেকের। তবে কার্টুনটির মুখ সম্পূর্ণরূপে মোদীর মুখে সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় শোরগোল চতুর্দিকে। যদিও এই ভাইরাল পোস্টারের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

ফেসবুক ওয়ালের যুগেও দেওয়াল লিখন জমজমাট সমস্ত প্রার্থীদের। বাম হোক বা ডান, কিংবা গেরুয়া প্রতিটি প্রার্থীর জন্যই দেওয়াল জুড়ে লেখা হচ্ছে মজাদার প্রচার, স্লোগান। ছড়া, মিমে একে অপরকে টেক্কা দিচ্ছে তৃণমূল, BJP, CPIM। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি দেওয়াল লিখনেও জোর লড়াই দেখা যাচ্ছে। প্রচারের ফাঁকে বিভিন্ন দলের প্রার্থীদেরও রং তুলি হাতে দেখা যাচ্ছে। কিন্তু তৃণমূল প্রার্থীর ব্যানারে প্রধানমন্ত্রীর আদলে তৈরি কার্টুন রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে নেটপাড়ায়। বামপন্থী নেটিজেনরা BJP-TMC সেটিং তত্ত্ব তুলে কটাক্ষ করতেও ছাড়ছেন না। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement