Advertisement

Nirmal Maji: 'বাচ্চা হাতি, জিরাফ, জেব্রা নিয়ে আসব,' ভোট প্রচারে বেরিয়ে আজব প্রতিশ্রুতি নির্মল মাজির

হুগলির গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজির আজব ভোট প্রতিশ্রুতি। প্রচারে বেরিয়ে ভোটারের রান্না ঘরে ঢুকে রান্না করতে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি পার্কে হাতি, জেব্রা, জিরাফ আনার প্রতিশ্রুতি দিলেন তিনি।

নির্মল মাজি নির্মল মাজি
Aajtak Bangla
  • গোঘাট,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 6:23 PM IST
  • ভোটারের রান্না ঘরে ঢুকে রান্না করতে দেখা গিয়েছে
  • এবার আজব প্রতিশ্রুতি দিলেন নির্মল মাজি
  • পার্কে হাতি, জেব্রা, জিরাফ আনার প্রতিশ্রুতি দিলেন তিনি

ভোটের প্রচারে বেরিয়ে মানুষের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানাও করতে দেখা যাচ্ছে প্রার্থীদের। আর সেই তালিকায়, শাসক হোক বা বিরোধী, কোনও পক্ষই বাদ যাচ্ছে না। এই যেমন হুগলির গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজির কথাই ধরা যাক। ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে ভোটারের রান্না ঘরে ঢুকে রান্না করতে দেখা গিয়েছে তাঁকে। আদতে চিকিৎসক হওয়ায়, প্রচারে বেরিয়ে কোনও কোনও ভোটারের স্বাস্থ্য পরীক্ষাও করেছেন তিনি। আর এবার নতুন এক প্রতিশ্রুতি শোনা গেল তাঁর মুখে।  

নির্মল বলেন, 'গড়মান্দারন পার্ককে এমন পার্ক বানাবো সেটি রাজ্যের এক নম্বর হবে। ১০০ হরিণ চড়বে। ৫টা হাতি, ২টো বাচ্চা হাতি নিয়ে আসব, ৫টা জিরাফ, ৫টা জেব্রা, ৬টি ময়ূর নিয়ে আসব। পার্কটাকে সাজিয়ে পর্যটন কেন্দ্র কাকে বলে সেটা দেখিয়ে দেব।' তিনি আরও বলেন, 'একটা করে সেবাশ্রয় করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে। দিদি বলেছেন দুয়ারে হাসপাতাল। তাই প্রত্যেক ওয়ার্ডে একটা করে অ্যাম্বুল্যান্স দেব। আর যেখানে সবচেয়ে বেশি সমর্থন পাব, সেখানে একটি মিনি হাসপাতাল তৈরি হবে। এখানেও চ্যালেঞ্জ করে বলছি মেডিক্যাল কলেজ তৈরি করব। আরামবাগ মেডিক্যাল কলেজ দেখে এসেছি। সেটা দেখে আমার কান্না পেয়েছে। আমার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ, আর এই আরামবাগ মেডিক্যাল কলেজের বিস্তর ফারাক।'

 

Read more!
Advertisement
Advertisement