PM Modi West Bengal Visit Live: পরিযায়ী শ্রমিক, অনুপ্রবেশ থেকে দাঙ্গা, মালদায় মোদী যা যা বললেন

Aajtak Bangla | Kolkata | 17 Jan 2026, 3:38 PM IST

দেশের মধ্যে প্রথম চলবে বন্দে ভারত স্লিপার। তা-ও এই বাংলা থেকে। বাংলা এবং অসমের মধ্যে এই নয়া রুটে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে মালদায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি প্রাক নির্বাচনী জনসভাও করবেন। বাংলার মানুষের জন্য কী বার্তা তিনি দেন, সেদিকে নজর সকলের। সমস্ত খবরের লাইভ আপডেট পেতে নজর রাখুন bangla.aajtak.in.

মালদায় নরেন্দ্র মোদী

দুই দিনের সফরে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই সফরে একাধিক ট্রেনের উদ্বোধন করবেন। শনিবার, ১৭ জানুয়ারি তিনি যাবেন মালদায়। সেখানে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি জনসভা করবেন। ১৮ জানুয়ারি, তাঁর প্রাক নির্বাচনী ব়্যালি রয়েছে সিঙ্গুরে। প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, 'আগামিকাল, ১৭ জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। এছাড়াও আগামিকালের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত।' তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন। বাংলা হরফে এক্স পোস্টে মোদী লেখেন, 'আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাওয়ার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং  এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।'

3:26 PM (3 months ago)

আমরা দেখলাম তৃণমূলের সমর্থিত গুণ্ডারা এক মহিলা সাংবিদককে মেরেছে: PM মোদী

Posted by :- Madhurma Dev

বেলডাঙায় মহিলা সাংবাদিককে মারের প্রসঙ্গে PM মোদী বলেন, "তৃণমূলের গুণ্ডামি আর বেশিদিন চলবে না। শীঘ্রই শেষ হবে। আমরা দেখলাম তৃণমূলের সমর্থিত গুণ্ডারা এক মহিলা সাংবিদককে কীভাবে মেরেছে! স্কুল, কলেজেও অরাজকতা চলছে। এই রাজ্যে মেয়েদের কোনও সুরক্ষা নেই। পীড়িতদের কোর্ট যেতে হয়। এই পরিস্থিতিতে বদল আনতে হবে।"

3:25 PM (3 months ago)

বেলডাঙা নিয়ে মুখ খুললেন মোদী

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'এখানে মহিলা সাংবাদিককে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে। বাংলায় মেয়েদের কোনও সুরক্ষা নেই।'

3:24 PM (3 months ago)

মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই: নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

'মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যাঁরা অন্যান্য দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরাও ভয় পাবেন না। ভারতে সংবিধান CAA-এর মাধ্যমে এই শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছে।'

3:23 PM (3 months ago)

বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের ওপর বড় অ্যাকশন: মোদী

Posted by :- Sukamal

অনুপ্রবেশ বাংলার বড় সমস্যা। পৃথিবীর উন্নত দেশগুলিও অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে। তৃণমূলের নেতারাই অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, তাদের ভোটার বানাচ্ছে। অনুপ্রবেশকারীরা দেশে আতঙ্ক ও অপরাধ সংগঠিত করে। গরিবের রোজগার কেড়ে নেয়। কিছু জায়গার ভাষাও পাল্টে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। মালদা-মুর্শিদাবাদের মতো রাজ্যে দাঙ্গা বাড়ছে। অনুপ্রবেশকারীদের রুখতেই হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের ওপর বড় অ্যাকশন নেওয়া হবে। 
 

3:23 PM (3 months ago)

অনুপ্রবেশ নিয়ে বড় কথা মোদীর

Posted by :- Subhankar Mitra

অনুপ্রবেশকারীদের জনসংখ্যা বাড়ায় মুর্শিদাবাদ ও মালদায় দাঙ্গা বেড়ে গিয়েছে। অনুপ্রবেশকারী ও সরকারের যোগসাজশকে ভাঙতেই হবে। আমি আশ্বস্ত করতে চাই, বিজেপি সরকার তৈরি হওয়ার পর অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হবে।

3:22 PM (3 months ago)

ফের অনুপ্রবেশ নিয়ে সরব মোদী

Posted by :- Rupsa

'অনুপ্রবেশ বাংলার বড় সমস্যা। তৃণমূল সরকার থাকলে বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বের করা মুশকিল। এরা আপনাদের জমির রক্ষা করেন না। তৃণমূলের নেতা, সিন্ডিকেট অনুপ্রবেশকারীদের পোর্টার বানিয়ে খেলা খেলছে। এই অনুপ্রবেশকারীরাই আপনাদের কর্মক্ষেত্রে থাবা বসাচ্ছে। মা-বোনেদের হেনস্থা করছে। অনেক অপরাধের জন্ম দিচ্ছে। জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হয় এদের জন্য। মালদা-মুর্শিদাবাদের জন্য দাঙ্গার পরিবেশও তৈরি হচ্ছে। অনুপ্রবেশকারী আর এখানকার ক্ষমতাশালী লোকেদের জোট ভাঙতে হবে। BJP সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।'

3:20 PM (3 months ago)

উন্নত দেশগুলিও এখন অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে: PM মোদী

Posted by :- Madhurma Dev

অনুপ্রবেশকারী প্রসঙ্গে PM মোদী বলেন, "উন্নত দেশগুলিও এখন অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত। কিন্তু তৃণমূল সরকার আপনার অধিকার, জমি, মা-বোনদের রক্ষা করবে কি? কে বের করবে? এরা গরিবদের অধিকার থেকে বঞ্চিত করে, কাজ থেকে বঞ্চিত করে। অনুপ্রবেশকারীদের সংখ্যা হু হু করে বাড়ছে। এদের ভাষাগত ফারাকও দেখা যাচ্ছে। মালদা ও মুর্শিদাবাদে দাঙ্গাও বাড়ছে। অনুপ্রবেশকারীদের রুখতে বড় অ্যাকশন নেওয়া হবে। "

3:19 PM (3 months ago)

রেশম ও পাট আমাদের ঐতিহ্যের অংশ: PM মোদী

Posted by :- Madhurma Dev

PM মোদী বলেন, "তৃণমূলের সমর্থকেরা বন্যা পরিস্থিতিতে গরিব-পীড়িতদের টাকাপয়সা লুট করে। আমি মালদার ভূমি থেকে বলছি, বাংলায় বিজেপির সরকার তৈরি হতেই তৃণমূলের এইসব দুর্নীতি বন্ধ করা হবে। গঙ্গা, মহানন্দা ও ফুলহার নদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। মালদা, পশ্চিমবঙ্গের পুরনো গৌরব ফেরানো হবে। যা ইংলিশবাজার, কালিয়াচকে দেখা যেত। আমরা মালদার কৃষক ও যুবক-যুবতীদের জন্য নতুন সুযোগ নিয়ে আসব। বিজেপি ম্যানগ্রোভ ইকোনমিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। কোল্ড স্টোরেজের জন্য ১ লাখ কোটি টাকা ব্যবস্থা করা হচ্ছে। এরপর বাংলার অন্য জায়গাতেও কোল্ড স্টোরেজের সুবিধা বাড়াব। রেশম ও পাট আমাদের ঐতিহ্যের অংশ। এই শিল্পকে এগিয়ে নিতে কোটি টাকার প্রকল্প চালানো হচ্ছে। গত ১১ বছরে পাটের সমর্থন মূল্যে অভূতপূর্ব উত্থান দেখা গেছে।"

3:15 PM (3 months ago)

বাংলার পুরনো গৌরব ফেরাব: মোদী

Posted by :- Subhankar Mitra

বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের পুরনো গৌরব ফেরাব। মালদার কৃষক ও যুবকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে। আম অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বিজেপি সরকার। 

3:13 PM (3 months ago)

বন্যাবিধ্বস্তরা আর্থিক সাহায্য পাননি: মোদী

Posted by :- Subhankar Mitra

সিএজি রিপোর্ট দেখলাম। মালদার বন্যাবিধ্বস্ত লোকেরা টাকা পাননি। যাঁদের টাকা পাওয়ার কথা ছিল না, তাঁরা পেয়েছেন। বন্যার মতো বিপর্যয়েও গরিবদের টাকা লুঠে নিয়েছে তৃণমূলের সমর্থকরা।  বিজেপি সরকার এলে তৃণমূলের এই ধরনের কাজ বন্ধ করা হবে।
 

3:11 PM (3 months ago)

বিজেপির পক্ষে বিপুল জনমত দেবে পশ্চিমবঙ্গ: প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রী বললেন, 'বিজেপির পক্ষে বিপুল জনমত দেবে পশ্চিমবঙ্গ। বিহার জয়ের পর লক্ষ্য পশ্চিমবঙ্গ। এই নির্মম সরকারকে বিদায় দেওয়া দরকার। মালদার মাটি থেকে আসল পরিবর্তন দেখতে পাচ্ছি।'

সভামঞ্চে প্রধানমন্ত্রী
3:10 PM (3 months ago)

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কী বললেন মোদী?

Posted by :- Rupsa

'বাংলার উন্নতি তখনই হবে যখন বাধা দেওয়া তৃণমূল নয় উন্নয়নমুখী BJP সরকার গঠন হবে।' মন্তব্য নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'না এখানে কারখানা তৈরি হচ্ছে, মালদার শ্রমিকদের বাইরের রাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে। আম ফলনেও কোনও লাভ পাচ্ছেন না কৃষকরা। রেশম শিল্পীদেরও উন্নতি হচ্ছে না। হকের টাকা দিচ্ছে না তৃণমূল সরকার।'

3:10 PM (3 months ago)

পরিযায়ী শ্রমিক নিয়ে মুখ খুললেন মোদী

Posted by :- Subhankar Mitra

না কারখানা আছে। না কৃষকরা সুবিধা পাচ্ছেন। মালদা, মুর্শিদাবাদের যুবকরা পরিযায়ী হচ্ছে। আমচাষিদের অবস্থা শোচনীয়। লাভ পাননি তাঁরা। কারণ তাঁদের জন্য কিছুই করেনি তৃণমূল সরকার। আপনাদের হকের টাকাও দেয়নি।
 

3:10 PM (3 months ago)

মালদার যুবক যুবতীদের কাজ পেতে পালাতে হয়: PM মোদী

Posted by :- Madhurma Dev

মালদার পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মোদী বলেন, "আজ মালদায় আপনার থেকে আপনাদের দুঃখ, বেদনা ভাগ করে নিতে এসেছি। এখানে না কারখানা আসছে, না কৃষকেরা কোনও সুবিধা পাচ্ছেন। মালদার যুবক যুবতীদের কাজ পেতে পালাতে হয়।"

3:09 PM (3 months ago)

উন্নয়নের বিজেপি সরকার হবে

Posted by :- Sayan

নরেন্দ্র মোদী বলেন, 'বাংলা তখনই বড় হবে, যখন টিএমসি সরকারের বদলে উন্নয়নের বিজেপির সরকার হবে। তাই আমি আজ মালদায়, আপনাদের ব্যথা কমাতে এসেছি। আপনারা যেটা সহ্য করেন, সেটাই আমি সহ্য করতে এসেছি। এখানে ফ্যাক্টারি হয় না। কৃষকের সুবিধা নেই।'

3:06 PM (3 months ago)

একমাত্র বাংলা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত: PM মোদী

Posted by :- Madhurma Dev

TMC-কে নিশানা করে PM মোদী বলেন, "এখানকার তৃণমূল সরকার খুবই নির্দয়ী। কেন্দ্র গরিবদের জন্য যা টাকা পাঠায় তা TMC লুটে নেয়। TMC আমাদের গরিব মা-বোনদের শত্রু হয়ে উঠেছে। নিজেদের সিন্দুক ভরছে। আমি চাই বাংলায় ৫ লক্ষ টাকার সুবিধা পাক বাংলাবাসী। আয়ুষ্মান ভারত ব্যবহার করুক। একমাত্র বাংলা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। এরা চক্রান্ত করে আয়ুষ্মান ভারতের নামও নিতে দেয় না। এই নির্মম ও নির্দয় সরকারের বাংলা থেকে বিদায় নেওয়া উচিত।"

3:05 PM (3 months ago)

তৃণমূল সরকার নির্মম, নির্দয়: নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ কর বলেন, 'এখানকার তৃণমূল সরকার নির্মম, নির্দয়। কেন্দ্র সরকার যে টাকা দেয় তা গরিব মানুষদের না দিয়ে এরা লুটে দেয়। এরা গরিবদের জন্য ভাবে না, এরা নিজেদের কোষাগার ভরতে ব্যস্ত। আমি চেয়েছিলাম বাংলার মানুষ যেন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান আয়ুষ্মান ভারত যোজনার আওতায়। বাংলা একমাত্র রাজ্য যেখানে এই কেন্দ্রীয় সরকারি যোজনা লাগু হতে দেওয়া হয়নি। আমার বাংলার ভাই-বোনেদের এই প্রকল্পের সুবিধা নিতে দেয় না তৃণমূল সরকার। ওদের হৃদয় পাথরের। এমন সরকারের বাংলা থেকে বিদায় জরুরি।'

 

3:02 PM (3 months ago)

আজ বাংলা আধডজন ট্রেন পেয়েছে: PM মোদী

Posted by :- Madhurma Dev

বন্দে ভারত প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, "আজ বাংলা আধডজন ট্রেন পেয়েছে। এর মধ্যে একটি মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত স্লিপার। জেনে খুশি হচ্ছে, দেশের প্রথম স্লিপার ট্রেন যে রাজ্য থেকে শুরু হচ্ছে তা আমাদের বাংলা। এই স্টেশনের একটি স্টেশন মালদাও। আমি বাংলার সকলকে অনেক অভিনন্দন জানাই। বন্দে ভারতের সঙ্গে বাংলা ৪ নয়া অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও পেয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। কৃষক, পর্যটক অনেক সহজে যাত্রা করতে পারবেন।"

3:01 PM (3 months ago)

আপনাদের আত্মবিশ্বাস BJP-কে ক্ষমতায় আনবে: মোদী

Posted by :- Rupsa

যেখানে কখনও  BJP ক্ষমতায় ছিল না, সেখানে গেরুয়া শিবির বিপুল ভোটে জয় পাচ্ছেন। উদাহরণ স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BMC ভোটে মুম্বই পুরসভা, কেরলের তিরুবন্তপুরম পুর নির্বাচনে BJP-র সাফল্যের কথা তুলে ধরেন তিনি। মোদীর কথায়, 'আপনাদের আত্মবিশ্বাস দেখে আমার মনে হচ্ছে যে বাংলায় কখনও BJP জেতেনি, সেখানে এবার আপনারা তাদেরই ক্ষমতায় আনবেন।'

2:58 PM (3 months ago)

যেখানে বিজেপির জন্য জেতা অসম্ভব মনে হচ্ছিল সেখানেও অভূতপূর্ব সমর্থন মিলছে: PM মোদী

Posted by :- Madhurma Dev

দিকে দিকে বিজেপির জয় প্রসঙ্গে মোদী বলেন, "মহারাষ্ট্রে BMC-তেও বিজেপিতে ঐতিহাসিক জয় পেয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে বিজেপি বিপুল ভোট পেয়েছে। কিছুদিন আগে তিরুবন্তপুরমেও বিজেপির মেয়র হয়েছে। যেখানে বিজেপির জন্য জেতা অসম্ভব মনে হচ্ছিল সেখানেও অভূতপূর্ব সমর্থন মিলছে। এবার বাংলার মানুষও বিজেপিকে বিপুল ভোটে বিজেপিকে জয়ী করবে।"

2:55 PM (3 months ago)

বাংলায় সুশাসন আনবে BJP: প্রধানমন্ত্রী

Posted by :- Rupsa

'বাংলায় সুশাসন প্রয়োজন। মা গঙ্গার আশীর্বাদে বিহারের পর এবং বাংলাতেও সুশাসন আসবে। আর সেই সুশাসন আনবে BJP। আপনারা আমার সঙ্গে একটি সংকল্প নিন। আপনারা আমার সঙ্গে বলুন, পাল্টানো দরকার, চাই BJP সরকার।'

2:54 PM (3 months ago)

বাংলার চতুর্দিকে বিজেপির সুশাসনের সরকার এসেছে: মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী এদিন বলেন, "বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ খুবই জরুরি। বাংলার চতুর্দিকে বিজেপির সুশাসনের সরকার এসেছে। এবার বাংলায় সুশানের দরকার আছে।"

2:53 PM (3 months ago)

মালদার আম-আমসত্বের কথা মোদীর মুখে

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল মালদার আম, আমসত্ব, রেশম এবং বুদ্ধিদীপ্ততার কথা। তিনি বলেন, 'বাংলার উন্নয়নের জন্য আসল পরিবর্তন চাই। মালদহ সেই জায়গা, যেখানে প্রাচীন নিদর্শন রয়েছে। রাজনীতি এবং সাংস্কৃতির চেতনা। মালদহ বাংলার সমৃদ্ধির কেন্দ্র। আমি প্রথম বাংলার শিবেন্দুশেখর রায়কে প্রণাম জানাই, যার জন্য মালদহ আজও পরিচিত। আজও নিজের আম, আমসত্ত্ব, রেশম, লোকসঙ্গীত, বৌদ্ধিক চেতনার জন্য পরিচিত।' 

2:51 PM (3 months ago)

শিশুদের বহুরূপী সাজ দেখে খুশি প্রধানমন্ত্রী

Posted by :- Rupsa

মোদী বলেন, ‘জয় মা কালী। পবিত্র ভূমিকে প্রমাণ। মায়েরা, কেমন আছেন? আজা আমি খুশি। ছোট ছোট বালকেরা হনুমান, রাম, লক্ষ্মণ সেজেছে। ওদের শুভকামনা।’

2:49 PM (3 months ago)

মা মনস্কামনাকে প্রণাম জানিয়ে রাজনৈতিক ভাষণ শুরু করলেন মোদী

Posted by :- Rupsa

'জয় মা মনস্কামনা, এই পবিত্রভূমিকে আমার আন্তরিক প্রণাম। আপনারা সবাই কেমন আছেন?' বাংলা বলে মালদায় নিজের রাজনৈতিক জনসভার বক্তব্য শুরু করলেন। 

2:47 PM (3 months ago)

কোন কোন রুটে চলবে অমৃত ভারত?

Posted by :- Rupsa

নিউ জলপাইগুড়ি - নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি - তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার - বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার-মুম্বই অমৃত ভারত এক্সপ্রেস

2:27 PM (3 months ago)

PM Modi Live: বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেন দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে, জানালেন প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar

মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই উদ্যোগে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, দীর্ঘ দূরত্বের রেল যাত্রাকে আরও উন্নত ও আধুনিক করার জন্য এটি একটি বড় পদক্ষেপ। পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একাধিক অমৃত ভারত ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। তাঁর বক্তব্য, নতুন এই ট্রেন পরিষেবাগুলির ফলে রেল যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, সাশ্রয়ী এবং দ্রুত হবে।

সভামঞ্চে প্রধানমন্ত্রী
2:25 PM (3 months ago)

আমেরিকা ও ইউরোপের থেকে বেশি লোকোমোটিভ বানাচ্ছে ভারত: মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী এদিন বলেন, "আজ ভারতের ট্রেন আধুনিক হওয়ার সঙ্গে আত্মনির্ভরও হচ্ছে। ভারতের টেকনোলজির পরিচয় তৈরি হচ্ছে। আমেরিকা ও ইউরোপের থেকে বেশি লোকোমোটিভ বানাচ্ছে ভারত। মেট্রো আর প্যাসেঞ্জার ট্রেনের কোচ রফতানি করে ভারত।"

2:24 PM (3 months ago)

৪ নয়া অমৃত ভারত পেল বাংলা

Posted by :- Rupsa

যাঁরা বাংলা এবং পূর্ব ভারতে বেড়াতে যাওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসেন। যাঁরা গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর এবং কালীঘাট দর্শনে আসবেন, তাঁদের সফর আরও মনোরম করে তুলবে বাংলার ৪ নয়া অমৃত ভারত এক্সপ্রেস। সরকারি সভামঞ্চ থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2:23 PM (3 months ago)

স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে পাওয়া যাবে বাঙালি খাবার

Posted by :- Kishore

১৭ জানুয়ারি উদ্বোধন হওয়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে পাওয়া যাবে লাবরা, ছোলার ডাল, সন্দেশ, আলু ঝুরি ভাজার মতো খাবার। আজ মালদা থেকে রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। 

2:22 PM (3 months ago)

মা কালী এবং মা কামাখ্যার ভূমি জুড়বে বন্দে ভারত স্লিপার

Posted by :- Rupsa

আগে আমরা বিদেশে ট্রেনের ছবি দেখে ভাবতাম, এমনটা যেন এ দেশেও একদিন হয়। সেই আশা সত্যি হল আজ। মা কালী এবং মা কামাখ্যার ভূমি জুড়বে এই বন্দে ভারত স্লিপার: প্রধানমন্ত্রী

2:22 PM (3 months ago)

মা কালীর ভূমির সঙ্গে মা কামাক্ষ্যার সঙ্গে জুড়ে গেল: মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী বলেন, "আগে বিদেশে ট্রেনগুলি দেখে ভারতবাসী বলত, যদি এখানেও এমন ট্রেন থাকত। এখন বিদেশিরা ভারতের ট্রেনের ছবি তোলেন। এখন মা কালীর ভূমির সঙ্গে মা কামাক্ষ্যার সঙ্গে জুড়ে গেল।"
 

2:21 PM (3 months ago)

দেশবাসীর দীর্ঘ সফর আরামদায়ক করবে বন্দে ভারত স্লিপার: প্রধানমন্ত্রী

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী মালদার সরকারি অনুষ্ঠান থেকে বলেন, 'ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে আরও এক ধাপ। নয়া বন্দে ভারত স্লিপার ট্রেন দেশবাসীর দীর্ঘ সফর আরামদায়ক এবং স্মৃতিমধুর করে তুলবে। ভারতের ট্রেন কেমন  হওয়া উচিত, তার উদাহরণ হবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। 
'

1:28 PM (3 months ago)

বন্দে ভারতের প্রথম স্লিপার ট্রেনের উদ্বোধন

Posted by :- Rupsa

মালদায় বন্দে ভারতের প্রথম স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বললেন ট্রেনের চালক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে। এই ট্রেনেই সফর করবেন তিনি। দেখুন সেই ভিডিও-

 

1:23 PM (3 months ago)

'মোদী কি এভাবেই গরিব মানুষকে স্বাগত জানান', স্টেশনে লাঠিপেটার ভিডিও পোস্ট করে প্রশ্ন TMC-র

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে তৃণমূল একটি ভিডিও শেয়ার করেছে যেখানে রেলস্টেশনে একজন ব্যক্তিকে মারধরের দৃশ্য দেখানো হচ্ছে। শাসকদলের অভিযোগ, বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের আগে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই ঘটনাটি ঘটেছে। X-এ ভিডিওটি শেয়ার করে, তৃণমূল অভিযোগ করেছে যে, 'নরেন্দ্র মোদী কি এভাবেই ভারতের দরিদ্রদের স্বাগত জানান?' তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, জনগণকে নাগরিক হিসেবে নয়, বরং বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

1:14 PM (3 months ago)

উত্তপ্ত বেলডাঙা

Posted by :- Rupsa

আর কিছুক্ষণের মধ্যেই মালদায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উদ্বোধন করবেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের। তার আগেই চূড়ান্ত উত্তেজনা বেলডাঙাতে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মারধর, থমকে ট্রেন পরিষেবা। চতুর্দিকে অগ্নিসংযোগ, বিক্ষোভ। 

আরও পড়ুন
 

1:14 PM (3 months ago)

বন্দে ভারতে ছোড়া হতে পারে পাথর, আশঙ্কায় চিঠি RPF-এর

Posted by :- Rupsa

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। তার মধ্যেই পাথর ছোড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক জায়গায় পাথর হামলার পাশাপাশি, নরেন্দ্র মোদীকে কালো পতাকা দেখানোরও আশঙ্কা। এই মর্মে মালদার কালিয়াচক থানায় চিঠি RPF-এর।

12:13 PM (3 months ago)

৩,২৫০ কোটির প্রকল্প

Posted by :- Rupsa

৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করবেন মালদা থেকে।