Advertisement

ভোটমুখী কলকাতায় পরপর তল্লাশিতে পুলিশ, চার জায়গা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র দেড় সপ্তাহ। কলকাতায় ভোটের দিন দেখলে হাতে সময় আছে দু'সপ্তাহের সামান্য বেশি। তার আগে কলকাতা শহর জুড়ে নাকা চেকিং বাড়িয়েছে কলকাতা পুলিশ।

ভোটমুখী কলকাতায় পরপর তল্লাশিতে পুলিশভোটমুখী কলকাতায় পরপর তল্লাশিতে পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 11:53 AM IST
  • রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র দেড় সপ্তাহ।
  • কলকাতায় ভোটের দিন দেখলে হাতে সময় আছে দু'সপ্তাহের সামান্য বেশি।
  • শহরের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ লক্ষ টাকারও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র দেড় সপ্তাহ। কলকাতায় ভোটের দিন দেখলে হাতে সময় আছে দু'সপ্তাহের সামান্য বেশি। তার আগে কলকাতা শহর জুড়ে নাকা চেকিং বাড়িয়েছে কলকাতা পুলিশ। আর এর ফলও মিলল হাতেনাতে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত নাকা চেকিং করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ লক্ষ টাকারও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছেয

কলকাতা পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেবেলা পার্ক স্ট্রিক ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে ৬ লক্ষ ৯৬ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। 

এরপর শনিবার সকালে গার্ডেনরিচ ক্রসিংয়ের কাছে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ২ লক্ষ ১৮ হাজার টাকা। তল্লাশি চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম নীরজ কুমার গুপ্ত। পুলিশের দাবি, তিনি ওই টাকার বৈধ উৎস দেখাতে পারেননি।

এরপর শনিবার সকাল ১০টার একটু পরে তারাতলা রোডে নেচার পার্কের সামনে একটি গাড়িকে টাকাসহ আটক করা হয়। ওই গাড়ি থেকে  ৪ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এরমধ্যে ৫০০ টাকার নোট ৮০০টি, ২০০ টাকার নোট, ২৪টি, ১০০ টাকার নোট ৪৩টি, ৫০ টাকার নোট ছিল ১৪টি। এই ঘটনায় আটক ব্যক্তির নাম সচিন সাবু।

এছাড়াও, জোকা ট্রাম ডিপোর কাছে নাকা চেকিংয়ের সময় WB20AG7173 রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি থেকে টাকাভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। এই গাড়িতে মেলে মোট ৫ লক্ষ টাকা। এক্ষেত্রেও টাকার উৎস দেখাতে পারেনি গাড়ির যাত্রীরা।

সূত্রের দাবি, শুধুমাত্র টাকা উদ্ধার নয়, ভোটের আগে চলা এই অভিযানে  উত্তর কাশিপুর থানার আওতাধীন মানিকতলা এলাকার একটি বাড়ি থেকে দেশি পিস্তলও উদ্ধার করে পুলিশ। ঘটনায়  আসগার আলি মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement