Advertisement

ডাক্তারের সঙ্গে রোগীর শুশ্রূষা করছেন রঘুনাথপুরের TMC প্রার্থী! শোকজ কমিশনের

তিনি তৃণমূল প্রার্থী। সেই তিনি গ্লাভস পরে সোজা ঢুকে গেলেন হাসপাতালের ওটিতে। এমার্জেন্সিতে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে মুমূর্ষু রোগীর ট্রিটমেন্ট করছেন তিনি। এটা আমরা বলছি না। এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একবার ভাবুন। একজন তৃণমূল প্রার্থী ঢুকে যাচ্ছেন হাসপাতালের ওটিতে। যতই গ্লাভস পরে থাকুন। হাসপাতালের ওটি একটি সংরক্ষিত জায়গা। সেখানে ডাক্তার, ওটি নার্স, রোগী ছাড়া আর কেউ থাকতে পারেন না। তাহলে এই তৃণমূল প্রার্থী ওটিতে ঢুকে কী করছেন? রোগীর কিছু হলে তার দায় কে নেবে? এদিকে ছবি ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। 

তৃণমূল প্রার্থী হাজারি বাউরিতৃণমূল প্রার্থী হাজারি বাউরি
স্বপন কুমার মুখার্জি
  • রঘুনাথপুর,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 6:48 PM IST

তিনি তৃণমূল প্রার্থী। সেই তিনি গ্লাভস পরে সোজা ঢুকে গেলেন হাসপাতালের ওটিতে। এমার্জেন্সিতে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে মুমূর্ষু রোগীর ট্রিটমেন্ট করছেন তিনি। এটা আমরা বলছি না। এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একবার ভাবুন। একজন তৃণমূল প্রার্থী ঢুকে যাচ্ছেন হাসপাতালের ওটিতে। যতই গ্লাভস পরে থাকুন। হাসপাতালের ওটি একটি সংরক্ষিত জায়গা। সেখানে ডাক্তার, ওটি নার্স, রোগী ছাড়া আর কেউ থাকতে পারেন না। তাহলে এই তৃণমূল প্রার্থী ওটিতে ঢুকে কী করছেন? রোগীর কিছু হলে তার দায় কে নেবে? এদিকে ছবি ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। 

বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কেন হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ডাক্তারদের সঙ্গে তৃণমূল প্রার্থী ঢুকবে? তিনি ডাক্তার নন তিনি কেন চিকিৎসা করবেন রোগীকে? ওই তৃণমূল প্রার্থীর সাফাই, কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হওয়ার কারণে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলে জানে তাঁদের একটি টিম রয়েছে। তাঁরা এভাবেই সার্ভিস দিয়ে থাকেন। খালি হাতে ক্ষত চিহ্নে হাত দেওয়া যায় না। তাই হাতে হ্যান্ড গ্লাভস পরে স্যালাইন জল দিয়ে রক্ত ধুয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে বিজেপি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে। আর যাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। যদিও বিষয়টি ভাইরাল হতেই একজন ডাক্তার-সহ কয়েকজনকে শোকজ করা হয়েছে। 

পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী হাজারি বাউরি হাতে হ্যান্ড গ্লাভস পড়ে হাসপাতালের ভিতরে এমার্জেন্সিতে ডাক্তারদের সঙ্গে মুমূর্ষু রোগীর চিকিৎসা করছে এমনই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে এবং তারপরই রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কেন হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ডাক্তারদের সঙ্গে তৃণমূল প্রার্থী ঢুকবে তিনি ডাক্তার নন তিনি কেন চিকিৎসা করবেন রোগীকে এই বিষয়ে তদন্ত চায়। 

Advertisement

যদিও এ বিষয়ে তৃণমূল প্রার্থী হাজারি বাউরি জানান, বেশ কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হওয়ার কারণে তাঁদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলে জানে তাঁদের একটি টিম রয়েছে। যাঁরা এভাবেই সার্ভিস দিয়ে থাকেন। খালি হাতে ক্ষত চিহ্নে হাত দেওয়া যায় না তাই হাতে হ্যান্ড গ্লাভস পরে স্যালাইন জল দিয়ে রক্ত ধুইয়ে দেবার চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তদন্ত চেয়ে এই বিষয়টির প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে রঘুনাথপুর থানায় অভিযোগ জানানোর পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। কর্তব্যরত ডাক্তার-সহ বেশ কয়েকজনকে শোকজ করা হয়েছে এই ঘটনায়। পরে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্টু তিওয়ারি।

Read more!
Advertisement
Advertisement