Advertisement

Suvendu Adhikari : সত্যিই কি BJP প্রার্থী হচ্ছেন আরজি করের নির্যাতিতার মা? উত্তর দিলেন শুভেন্দু

বিজেপি প্রার্থী হিসেবে কি দাঁড়াবেন আরজি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের মা? ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই অভয়ার মা বিজেপিতে যোগ দিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 1:28 PM IST
  • বিজেপি প্রার্থী হিসেবে কি দাঁড়াবেন আরজি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের মা?
  • ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিজেপি প্রার্থী হিসেবে কি দাঁড়াবেন আরজি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের মা? ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই অভয়ার মা বিজেপিতে যোগ দিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরপর সন্ধেবেলা গেরুয়া শিবিরের তরফে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তবে সেখানে অভয়ার মায়ের নাম ছিল না। যদিও পানিহাটি কেন্দ্রের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেননি শুভেন্দু-শমীকরা। শোনা যাচ্ছে, সেই কেন্দ্র থেকেই ভোটে লড়তে পারেন তিনি।

অভয়ার মায়ের ভোটে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'অভয়ার মায়ের বিষয়টা অন্যরা দেখছেন। আমি বিশ্বাস করি, ওঁর বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত, আওয়াজ তোলা উচিত। আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ চলে গেলে তাঁকে তো ফিরে পেতে পারি না। সার্বিকভাবে বোন-মেয়েদের নিরাপত্তার জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন, ব্যক্তিগতভাবে তা সমর্থন করি।' 

বৃহস্পতিবার আরজি করের নির্যাতিতার মা বলেন, 'গতকাল আমি নিজেই ফোন করে প্রস্তাব দিয়েছি। BJP-র হয়ে ভোটে দাঁড়াতে চাই বলেছি। কারণ আমার মনে হয়েছে, নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা এখানে নেই। আর পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলতেই আমি BJP-তে যোগ দিচ্ছি।'

তিনি আরও দাবি করেন,'বামপন্থীরা ভোট কেটে তৃণমূলকে জেতার সুযোগ করে দিয়েছে। সেটা বরানগর হোক বা পানিহাটি। CPIM-এর সদস্য তন্ময় ভট্টাচার্য নিজেই এ কথা বলেছেন। সজল ঘোষ হেরেছেন একমাত্র ওদের ভোট কাটার জন্যই। রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমার মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়েছিল ওরা। আমার মেয়েকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছিল।' 

এবারের নির্বাচনের অন্যতম বড় ইস্যু আরজি কর কাণ্ড। এই ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছে সব পক্ষই। তবে আরজি করের নির্যাতিতার মায়ের ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশের খবর চাউর হতেই মিশ্র প্রতিক্রিয়া আসছে। অনেকে নির্যাতিতার মায়ের পাশে দাঁড়াচ্ছেন। তবে কেউ কেউ আবার সমালোচনাতেও বিদ্ধ করছেন। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement