Advertisement

নন্দীগ্রামে শুভেন্দুকে দেখেই 'চোর চোর চোরটা...', 'এগুলো করবেন না,' হুঁশিয়ারি BJP প্রার্থীর

যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন, সেটি তৃণমূলের প্রভাবাধীন বলেই দাবি বিজেপির। অভিযোগ, শুভেন্দুকে দেখেই প্রথমে ‘চোর-চোর’ স্লোগান ওঠে, তারপর ‘জয় বাংলা’ ধ্বনি দেওয়া হয়।

শুভেন্দু অধিকারী।-ফাইল ছবিশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 4:21 PM IST
  • বুধবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।
  • সেই সময়ই পথে তৃণমূল সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

বুধবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময়ই পথে তৃণমূল সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানান তিনি।

বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের এক এলাকায় শেখ রাকিবুলের বাড়িতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বিজেপি প্রার্থীর দাবি, রাকিবুল বিজেপির সমর্থক হওয়ায় তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। সেই কারণেই তাঁর পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছিলেন শুভেন্দু।

যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন, সেটি তৃণমূলের প্রভাবাধীন বলেই দাবি বিজেপির। অভিযোগ, শুভেন্দুকে দেখেই প্রথমে ‘চোর-চোর’ স্লোগান ওঠে, তারপর ‘জয় বাংলা’ ধ্বনি দেওয়া হয়।

একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে শুভেন্দু বলেন, 'এইসব করে কোনও লাভ নেই। এবার একুশের মতো করতে দেব না। আমার অধিকার আছে সবার কাছে আবেদন করার। আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো।'

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, 'তৃণমূল সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে এখানে কাজ করতে দিতে চায় না। এটা মধ্যযুগীয় বর্বরতার সামিল। ২০২১ সালে আমাদের এলাকায় ঢুকতে দেয়নি। তখন আমরা ঝামেলা করতাম।'

বিষয়টিতে তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ এদিন বলেছেন, 'শুভেন্দু বাংলা বিরোধী, তাই জয় বাংলা স্লোগান শুনতে পারছেন না।'

 

Read more!
Advertisement
Advertisement