Advertisement

Suvendu Adhikari Angry in Bali: বালিতে ‘জয় বাংলা’ স্লোগানে রেগে লাল শুভেন্দু, মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা

রোড শো চলাকালীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। এই স্লোগানের সামনে পড়ে তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, হুড খোলা গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পাশাপাশি মাইকেও চিৎকার করতে শোনা যায় শুভেন্দুকে। আর বৃহস্পতিবার সন্ধেতে বালির এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। 

বালিতে রেগে গেলেন শুভেন্দু অধিকারীবালিতে রেগে গেলেন শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 7:05 AM IST
  • রোড শো চলাকালীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান
  • শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা
  • হুড খোলা গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার চেষ্টা করেন

রোড শো চলাকালীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। এই স্লোগানের সামনে পড়ে তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, হুড খোলা গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পাশাপাশি মাইকেও চিৎকার করতে শোনা যায় শুভেন্দুকে। আর বৃহস্পতিবার সন্ধেতে বালির এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। 

মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। হাতে আর বেশিদিন বাকি নেই। তার আগেই নির্বাচনী প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সব পক্ষ। সব দলই প্রচারে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে। আর এমন পরিস্থিতিতে বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের হয়ে রোড শো করতে গিয়েছিলেন শুভেন্দু। তিনি বালির লালবাবা কলেজের সামনে থেকে হুড খোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন। নিমতলা পর্যন্ত যায় এই রোড শো। আর সেখানেই যত বিপত্তি। 

শুভেন্দুর রোড শো চলাকালীন রাস্তার ধারে জড়ো হয়েছিল কিছু তৃণমূল কর্মী সমর্থক। তাঁরা শুভেন্দুকে দেখতেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তৃণমূলের পতাকা তুলে ধরেন। আর এই দৃশ্য দেখেই কার্যত রেগে যান শুভেন্দু। তাঁর চোখে মুখে রাগের অভিব্যক্তি ছিল স্পষ্ট। এমনকী তিনি গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার প্রয়াসও করেন। যদিও তাঁকে থামান গাড়িতে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। 


এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকেনি বিজেপি কর্মীরাও। তাঁরাও তৃণমূল কর্মীদের লক্ষ করে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়তে থাকে। তারপর দুই দলের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সবশেষে বালি থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এহেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এগিয়ে যেতে থাকে শুভেন্দুর গাড়ি। তিনি মাইকে চিৎকার করতে থাকেন। পরে এই বিষয়টা নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলেছেন। তিনি বলেন, 'বালি থানার ওসি যাতে সাসপেন্ড হয়, তার জন্য লিখিত অভিযোগ দায়ের করব। আভিযোগ করব নির্বাচন কমিশনের কাছে।'

Advertisement

মাথায় রাখতে হবে, এর আগেও একাধিকবার তৃণমূলের বিক্ষোভের সামনে পড়েছেন শুভেন্দু। কখনও তাঁকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়েছে। কখনও দেখান হয়েছে কালো পতাকা। কখনও আবার 'চোর চোর' বলে স্লোগান দেওয়া হয়। আর এমন পরিস্থিতির সামনে পড়ে বারবার মেজাজ হারিয়েছেন শুভেন্দু। আর তেমনটাই আবার ঘটল বালিতে। তিনি তৃণমূলের স্লোগানের সামনে পড়ে মেজাজ হারালেন। 

 

Read more!
Advertisement
Advertisement