Advertisement

TMC Rajya Sabha List: রাজ্যসভায় চমক তৃণমূলের, প্রার্থী কোয়েল, বাবুল ও রাজীব কুমার

রাজ্যসভার প্রার্থিতালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। এছাড়া রয়েছেন রাজীব কুমার ও বাবুল সুপ্রিয়।

তৃণমূলের রাজ্যসভার প্রার্থিতালিকাতৃণমূলের রাজ্যসভার প্রার্থিতালিকা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 11:48 PM IST
  • তৃণমূলের প্রার্থিতালিকায় চমক।
  • রাজ্যসভায় প্রার্থী হলেন বাবুল ও কোয়েল।
  • অবসরের পর সক্রিয় রাজনীতিতে রাজীব কুমার।

রাজ্যসভা নির্বাচনে ৪ প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থিতালিকায় চমক রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই সঙ্গে বর্তমানে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।

বিজেপিতে থাকাকালীন লোকসভার সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। প্রার্থী হন বালিগঞ্জে বিধানসভার উপনির্বাচনে। তবে বাবুল যে এবার প্রার্থী হচ্ছেন না, তা আগেই জানিয়েছিল bangla.aajtak.in। খবর ছিল, আসানসোল দক্ষিণে তাঁকে প্রার্থী করতে পারে তৃণমূল। শোনা যাচ্ছে, বাবুল নিজের গানেই মন দিতে চান। সে কারণেই সম্ভবত তাঁকে রাজ্যসভায় প্রার্থী করল দল। কারণ, বাবুল দু'বারের লোকসভার সাংসদ। এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন।  

হালে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নিয়েছেন রাজীব কুমার। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন অফিসার ছিলেন। একই সঙ্গে বিতর্কও জড়িয়ে রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি মামলায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার সক্রিয় রাজনীতিতে তাঁর প্রবেশ বেশ তাৎপর্যপূর্ণ। 

টলিউড থেকে ইতিমধ্যেই তৃণমূলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী। সেই তালিকায় নতুন সংযোজন কোয়েল মল্লিক। এর আগে নুসরত ও মিমি চক্রবর্তী হয়েছিলেন লোকসভার তৃণমূল প্রার্থী। এবার রাজ্যসভায় যেতে চলেছেন কোয়েল। 

সিনিয়র আইনজীবী মানেকা গুরুস্বামীকেও রাজ্যসভায় প্রা্র্থী করেছে তৃণমূল। কলকাতা হাইকোর্টে তৃণমূলের সঙ্গে সম্পর্কিত আইপ্যাক মামলায় সওয়াল করেছেন।

TAGS:
Read more!
Advertisement
Advertisement