ব্রিগেডের সভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার পাতলি এলাকায়। বিজেপির অভিযোগ, কয়েকজন যুবক বাইকে এসে বাসটিকে আটকে দেয় এবং বাসের একাধিক কাঁচ ভাঙচুর করে। মারধর করা হয় বাসের চালক ও খালাসীকেও। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।