বিরাট শোভাযাত্রার করে মনোনয়ন জমা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। দিলীপের সঙ্গে দেখা গেল শুভেন্দু অধিকারী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে খড়গপুর মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ সবং, ডেবরা, পিংলা, নারায়ণগড়, দাঁতন এবং কেশিয়াড়ির বিজেপি প্রার্থীরা। শোভাযাত্রা থেকে শুভেন্দুর হুংকার, '৫০ হাজারেরও বেশি ভোটে জিতবেন দিলীপ ঘোষ। অবিভক্ত মেদিনীপুরে ৩৫টি আসনের মধ্যে ৩৩ টা আমরা জিতে গেছি। আর ২টির জন্য চেষ্টা করছি।'