বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ পর্যন্ত কোনও নির্বাচনে হারেননি। এবারও জিতবেন। প্রচারে বেরিয়ে দাবি করলেন তিনি নিজেই। বললেন, 'এখানকার ভোটাররাই বলছেন আমি জিতে গিয়েছি। আমি নিজেও তা বিশ্বাস করি। আশা করি, তেমন বেগ পেতে হবে না। আর বিরোধীদেরও তো দেখতে পাচ্ছি না। আমিই জিতব।' শোভনদেবের সঙ্গে আজ প্রচারে বেরিয়েছিলেন আর এক তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারও।