Advertisement

Bangladesh Hindu Man Killed: হাত-পা বাঁধা, ক্ষতবিক্ষত দেহ, ভোটের মাঝেই বাংলাদেশে উদ্ধার হিন্দু যুবকের দেহ

ফের বাংলাদেশে হিন্দু হত্যা! মৌলভী বাজার এলাকায় ২৮ বছর বয়সী এক হিন্দু যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। একদিকে যখন নির্বাচন চলছে তখন হিন্দু হত্যার ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • মৌলভী বাজার, বাংলাদেশ ,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 8:27 AM IST
  • ফের হিন্দু হত্যা বাংলাদেশে
  • ২৮ বছর বয়সী এক হিন্দু যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
  • ভোটের মাঝে এই ঘটনা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে

ভোটগ্রহণ শুরু হতে না হতেই বাংলাদেশে আরও এক হিন্দু ব্যক্তির দেহ উদ্ধারের খবর। জানা গিয়েছে, বুধবার মৌলভী বাজার এলাকায় ২৮ বছর বয়সী এক হিন্দু যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম রতন সাহুকার। তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। শরীর ছিল ক্ষতবিক্ষত। 

নিহত রতন সাহাকার চাম্পা এলাকার একটি চা-বাগানে কাজ করতেন। ভোটের একদিন আগে অর্থাৎ বুধবার সকাল ১০টা নাগাদ তাঁর মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন ছিল। হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছে। মরদেহ উদ্ধারের সময়ে ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা গিয়েছে। 

রতনের সহকর্মীদের অভিযোগ, তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাঁদের দাবি, শরীরে আঘাতের ধরন এবং হাত-পা বাঁধা দেখে স্পষ্ট অনুমান, তাঁকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি নির্বাচনের সঙ্গে জড়িত কোনও হিংসার ঘটনা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ ও ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। 

এর কয়েকদিন আগে ময়মনসিংহ জেলায় আরও এক হিন্দু ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা করা হয়। নিহত ৬২ বছর বয়সী সুশেনচন্দ্র সরকার পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁরই দোকানের ভিতর ফেলে রেখে শাটার বন্ধ করে দেয়। হামলাকারীরা কয়েক লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। যা বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষে শীঘ্রই গণনা শুরু হওয়ার কথা রয়েছে। 

শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর ব্যাপক জাতীয় বিক্ষোভের প্রেক্ষাপটে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনূস আগেই নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছিলেন। ভোটগ্রহণ চলাকালীন তিনি রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানিয়েছেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement