
বিগ বস সিসন ১৪ জয়ী রুবিনা দিলাইক। ৩৬ লক্ষ টাকা পুরস্কার মূল্য তাঁর ঝুলিতে। রানার-আপ হলেন রাহুল বৈদ্য।
রাখি সাওয়ান্ত, আলি গোনির পর প্রতিযোগিতার বাইরে নিকি তাম্বলি। লড়াই জারি রাহুল বৈদ্য ও রুবিনা দিলাইকের মধ্যে।
কালার্স চ্যানের বিভিন্ন অনুষ্ঠানের শিল্পীরা একসঙ্গে নৃত্য পরিবেশন করলেন।
'ইয়ে দোস্তি' গানে বন্ধুত্বের নয়া নজির তৈরি করলেন আলি ও রাহুল। সঙ্গ দিলেন নিকিও। আউটডোর পারফরম্যান্স করলেন তাঁরা
শো-এর বিনোদনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে মঞ্চে হাজির বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সেই সঙ্গে সেটে সলমন খানের সামনে শোলে সিনেমার একটি দৃশ্যকে অভিনয় করে দেখান।
রাহুল মহাজনকে নাচের স্টেপস দেখাতে বললেন সলমন। আর তারপর এমন নাচলেন রাহুল যে একেবারে হাসির রোল পড়ে গেল।
বিগ বসের ফিনালেতে আরও চমক। ট্রফির লড়াই থেকে বেরিয়ে গেলেন আলি গনি।
বিগবসের প্রতিযোগীদের স্বাগত জানালেন মাধুরী। তিনি বলেন, রুবিনা জিতলে সেই জয় হবে সাহসের জয়। আলি জিতলে তিনি বন্ধুত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। রাহুল জিতলে তা প্রমাণ করবে জীবন কাউকে দ্বিতীয়বার সুযোগ দিলে কীভাবে সেটাকে সাফল্যে পরিণত করতে হয়। রাখি জিতলে তা হবে বিনোদনের জয়। আর যাঁরা নিজের ইচ্ছার মালিক, নিকির জয় হবে সেই সব মানুষদের জন্য।
অনুষ্ঠানে শুধু নোরা ফতেহিই নয়, নেচে জমিয়ে দিলেন সোনালী ফোগটও। তিনি নাচলেন 'টিপ টিপ বরসা পানি' গানে। সঙ্গ দিলেন সলমন।
ফিনালেতে সলমান খানের পোশাক কেমন হবে তা নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের। ডিজাইনার অ্যাশলে রেবেলো ইতিমধ্যেই একটি সাদারঙের কোটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কোটের বর্ডার কালো রঙের।
ফিনালেতে রাখিকে রীতেশের সঙ্গে দেখা করালেন সলমান খান। তবে এই তিনি রাখির স্বামী নন, তিনি রীতেশ দেশমুখ।
বিগ বসের গোটা সিসনের মতো ফিনালেতেও চমক। ১৪ লক্ষ টাকা নিয়ে শো ছাড়লেন অন্যতম শক্তিশালী প্রতিযোগী রাখি সাওয়ান্ত। আর সেরার দৌড়ে নেই তিনি।