
Viral Singer Abhijeet And Litti Chokha:যখন আপনি বিহারে আছেন, তখন এটা অবশ্যই গ্রহণযোগ্য যে আপনি একবার লিট্টি-চোখা টেস্ট করবেনই। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি কেউই এই প্রলোভন এড়াতে পারেন না। কলকাতা এলে যেমন দই-মিষ্টি চাখতেই হবে, বিহারে গেলে তেমনই লিট্টি-চোখা। যখন বলিউড সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য বিহারের স্টেজে পারফর্ম করছিলেন সেখানকার বৈশালি মহোৎসবের অনুষ্ঠানে, তাঁকে লিট্টি-চোখা দেওয়া হয়নি। তাই অনুষ্ঠানের মাঝ পথেই গান থামিয়ে দিলেন তিনি এবং একটি চোখা না পাওয়ার জন্য খুব দুঃখ প্রকাশ করেন। পরে আয়োজকরা যখন তাকে মঞ্চে উঠে আশ্বস্ত করেন যে তাকে লিট্টি-চোখা দেওয়া হবে, তারপরই তিনি ফের তার অনুষ্ঠান শুরু করেন। গোটা বিষয়টি এখন ভাইরাল হয়ে গিয়েছে।
অভিজিৎ ভট্টাচার্য এখন বিহারে রয়েছেন। এই মুহূর্তে তিনি বৈশালি মহোৎসবে পারফর্ম করছেন। অন্যদিকে এই ইভেন্টের দর্শক আসনে তখন বিহারের রাজনৈতিক নেতাদের মধ্যে হেভিওয়েটদের অনেকেই ছিলেন। তাঁর সুরের মূর্ছনায় তখন দর্শক আসন থেকে মেক্সিকান ওয়েভ শুরু হয়েছে। অনুষ্ঠান তখন মধ্য গগনে। দর্শক তখন আচমকা নিজের গান থামিয়ে দিলেন অভিজিৎ। সকলে কী হল বুঝতে পারেননি। কয়েক মুহূর্তে নীরবতা ভেঙে গানের বদলে লিট্টি চোখানি আলোচনা শুরু করলেন অভিজিৎ এরপর উপস্থিত জেলাশাসক অভিজিতের আশ্বস্ত করেন যে অনুষ্ঠানের পরে তাদের লিট্টি দেওয়া হবে ।তারপরে তিনি তার গান শুরু করেন। অভিজিৎ বলেন, "আমি প্রায় ২৪ ঘন্টা হয়ে গেল বিহারে এসে পৌঁছেছি কিন্তু এখনও পর্যন্ত কোনও লিট্টি চোখা পাইনি।" এরপরে মঞ্চে তার টিমের দিকে ঘুরে তিনি জিজ্ঞাসা করেন তোমরা তো পাওনি? টিমের সদস্যরা জানান যে, তারা কেউই পাননি। এরপরেই গায়ক বলতে থাকেন যে "আমাদের লিট্টি চোখা দিন, না হলে আমি গান করবো না।"
অভিজিৎ ভট্টাচার্য
অভিজিৎ ভট্টাচার্য গত কয়েক দশক ধরে বলিউডে প্লেব্যাক সিঙ্গিং করছেন এবং তিনি ৬ হাজারে বেশি গান গেয়েছেন যা ১ হাজারের বেশি ফিল্মে ছিল। তার গান শুরু হয় আনন্দ-মিলিন্দের সুরে বাগি শোক হাসিনা, চাঁদনী রাত হে এবং হর কসম সে গানগুলি সিনেমাতে ছিল। এরপর তিনি একাধিক চার্টবাস্টার গান উপহার দেন। খিলাড়ি এবং শোলা অর শবনম সিনেমা থেকে বাদশা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, রক্ষক, আনজাম, ডর, জোশ, ধড়কন, রাজ, ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি, ইয়েস বস, খুবসুরত, খিলাড়ি, তুম বিন, দিল্লাগি, চলতে চলতে এবং ম্যায় হু নার মত বড় হিট রয়েছে।