Advertisement

Kriti Sanon: ১০০ কোটির ছবি না সেরা অভিনেত্রীর পুরস্কার, কোনটি বেছে নেবেন কৃতি?

India Today e-Mind Rocks-এ অতিথি হয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। যেখানে সামনে উঠে এল চলচ্চিত্র জগৎ সম্পর্কিত তাঁর শেয়ার করা নানা অজানা কথা। 

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (ছবি: ফাইল চিত্র)বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (ছবি: ফাইল চিত্র)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Aug 2021,
  • अपडेटेड 4:21 PM IST
  • অভিনেত্রী কৃতি শ্যানন বলিউডে পরিচিত নাম।
  • ৭ বছরের কেরিয়ারে বেশ কয়েকজন নামজাদা শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।
  • র‍্যাপিড ফায়ার রাউন্ডে বেশ কিছু মজার উত্তর দিলেন অভিনেত্রী।

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon), তাঁর ৭ বছরের কেরিয়ারে বেশ কয়েকজন নামজাদা চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তাঁর পাইপলাইনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। শুক্রবার India Today e-Mind Rocks-এ অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী। যেখানে সামনে উঠে এল চলচ্চিত্র জগৎ সম্পর্কিত তাঁর শেয়ার করা নানা অজানা কথা। 

অনুষ্ঠানের র‍্যাপিড ফায়ার রাউন্ডে বেশ কিছু মজার প্রশ্ন করা হয় কৃতি শ্যাননকে। যেগুলি শুনে যথেষ্ট ঘাবড়ে গিয়েছিলেন তিনি। ১০০ কোটি টাকার কোনও ছবি নাকি সেরা অভিনেত্রীর পুরস্কার, কোনটি বেছে নেবেন তিনি? এই প্রশ্নের উত্তরে কৃতি জানান, 'সেরা অভিনেত্রীর পুরস্কার' পেতেই চান তিনি। 

রণবীর সিং ও রণবীর কাপুরের মধ্যে কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান তিনি? এই প্রশ্নে যথেষ্ট দ্বন্দ্বে পড়েছিলেন নায়িকা। শেষমেশ নির্দিষ্ট কোনও উত্তর না দিয়ে, তিনি জানান, এই প্রশ্নের উত্তর দেওয়ার তাঁর পক্ষে সম্ভব না। কারণ দুই রণবীরই অত্যন্ত গুণী অভিনেতা। তাঁদের দু'জনের সঙ্গে ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। 

কৃতি শ্যানন আরও জানান, প্রায় ৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পর নিজেকে একেবারেই বহিরাগত বলে মনে করেন না তিনি। উল্টে নিজেকে চলচ্চিত্র জগতের খুব গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন তিনি। কৃতি শ্যানন মনে করেন, পরিবারে কারও ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক না থাকলে, জনপ্রিয় হতে অনেকটা সময় লাগে। তবে যদি কারও প্রতিভা থাকে, তাহলে লক্ষ্যে পৌঁছানো কেউ আটকাতে পারে না বলেই বিশ্বাস করেন অভিনেত্রী।   

প্রসঙ্গত, কৃতি স্যানন অভিনীত ছবি 'মিমি' ভালো সাড়া পেয়েছে। ছবিতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজনও বাড়িয়েছিলেন তিনি। কিছুদিন আগেই ভিডিও শেয়ার লিখেছেন, "মিমির জন্য ১৫ কেজি ওজন বাড়ানো এবং ১৫ কেজি কমিয়ে মোটেও সহজ ছিল না। পরম সুন্দরী গানের শুটিং এর পরে রাখা হয়েছিল এ কারণেই, যাতে আমি দ্রুত আবার শেপে ফিরে আসতে অনুপ্রাণিত হই।"

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement