মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছেন আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২'। আয়ের নিরিখে সাড়া ফেলে দিয়েছে এই সিনেমা। ভেঙে চলেছে একের পর এক রেকর্ড।
অভিনেতাদের অভিনয় থেকে সিনেমার খুঁটিনাটি, ধুরন্ধর-২ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিনেতাদের মুখে শুটিংয়ের অভিজ্ঞতা সংক্রান্ত বহু বিষয় শোনা যাচ্ছে রোজই।
রূপটান এবং প্রস্থেটিক শিল্পী করণদীপ সিং ‘ধুরন্ধর ২’-এর ক্লাইম্যাক্স নিয়ে ভাগ করে নিয়েছেন চমকে দেওয়ার মতো কিছু তথ্য।
সাক্ষাৎকারে করণদীপ বলেছেন, 'ধুরন্ধর ২’-এর ক্লাইম্যাক্সের শ্যুটিং করতে ১৫-২০ দিন সময় লেগেছিল। গোটা টিমকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল।'
শ্যুটিংয়ের সময়ে রণবীরকে একটি মোটা চামড়ার জ্যাকেট এবং পরচুলা পরতে হয়েছিল। সেখানকার তাপমাত্রা ছিল সেই সময়ে ৪৮ ডিগ্রি।
রূপটান শিল্পী জানান, ‘ধুরন্ধর ২’-এর ক্লাইম্যাক্সের শুটিং লুধিয়ানায় চলছিল। ৪৮ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ২০ দিন ধরে চলছিল শ্যুটিং।
অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে হয়েছিল শ্যুটিং। আশেপাশে ছিল না কোনও গাছ। রণবীর এবং গোটা টিমকে এই পরিস্থিতির মধ্যেই শ্যুটিং করতে হয়েছিল।
প্রচণ্ড গরমে রণবীরকে চামড়ার জ্যাকেট ও পরচুলা পরে জ্বলন্ত কন্টেইনারের উপর দিয়ে লাফ দিতে হয়েছিল।
সবচেয়ে বড় চমক ক্লাইম্যাক্সের সপ্তাহব্যাপী শ্যুটিংয়ের সময়ে ব্যবহার হয়েছিল এক বালতি রক্ত। যদিও এটি আসল রক্ত নয়, বরং প্রপস হিসেবে ব্যবহার করা হয়েছিল।
১৯ মার্চ মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল মাস তিনেক আগে। মুক্তির সময় থেকে এই ছবিকে ঘিরে একাধিক বিতর্ক।
১৫০০ কোটির ব্যবসা করা ‘ধুরন্ধর ২’ ঘিরে কপিরাইট বিতর্কও তৈরি হয়েছে।