টলিউডের নায়িকা থেকে রাজ্যসভার সাংসদ পদে কোয়েল মল্লিক।
২২ বছরের কেরিয়ারে তিনি কখনই রাজনীতিতে আসার কথা ভাবেননি।
২২ বছরের কেরিয়ারে তিনি কখনই রাজনীতিতে আসার কথা ভাবেননি।
এবার রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল। দিল্লিতে গিয়ে শপথ নিতে দেখা গেল নায়িকাকে।
এদিন কোয়েল পরেছিলেন লাল পাড় সাদা শাড়ি। হালকা মেকআপ, সোনার হার গলায়।
ঝরঝরে বাংলা ভাষায় শপথ নিলেন কোয়েল। বললেন, ‘আমি রুক্মিণী মল্লিক, রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে, বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্তিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি, তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।’
এদিন কোয়েলের সঙ্গে এসেছিলেন স্বামী নিসপাল সিং ও ছেলে কবীর।
এছাড়াও কোয়েলের মা-বাবাকে দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠানে। এসেছিলেন শ্বশুরবাড়ির সদস্যেরাও।
প্রসঙ্গত, টলিউডের অন্যতম চর্চিত নায়িকা কোয়েল মল্লিক। তাঁর কেরিয়ারের বয়স ২২ বছর।
কিন্তু সেভাবে কোনও বিতর্ক ছুঁতে পারেনি টলিকুইনকে। এত বছর ধরে কোনওদিন রাজনীতির রঙ গায়ে লাগাননি কোয়েল।
তবে বরাবরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা। প্রসঙ্গত মাসখানেক আগে, উন্নয়নের পাঁচালি নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেইসময়ই শোরগোল পড়েছিল।
কোয়েল সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রং এবার তাঁর কেরিয়ারে লাগল।