বিয়ে করলেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। দীর্ঘদিনের প্রেমিকা ঐশিকী ঘটকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
দুজনের বেশ অনেকদিনের প্রেম। গত বছর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল।
২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিষ্ণুপুরে বসে তাঁদের বিয়ের আসর।
বৈদিক মতে তাঁদের বিয়ে হয় বিষ্ণুপুরে। একেবারে বাঙালি বরবধূর বেশে ধরা দিলেন এই জুটি।
বিয়ের পর নবদম্পতি একাধিক পোজে ছবি তুলেছেন।
বিশ্বাবসুর সদ্য বিবাহিত স্ত্রী ঐশিকীকে খুবই সুন্দর লাগছিল।
শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুরে ঐশিকীকে রাজরাণির মতো লাগছিল। অপরদিকে বিশ্বাবসু পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি।
২৮ জানুয়ারি দক্ষিণ কলকাতায় বসে বিশ্বাবসু ও ঐশিকীর রিসেপশন। এখানেও নজরকাড়া ছিলেন নবদম্পতি।
হালকা পেঁয়াজি রঙের শাড়ি, সঙ্গে মানানসই গয়না ও খোলা চুলে গোলাপ, নতুন বউয়ের এলিগ্যান্ট লুকস অসম্ভব সুন্দর।
বিশ্বাবসু পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি ও ধুতি।
ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখের পাশাপাশি অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরাও এসেছিলেন।
অভিনয়ের সূত্রেই ঐশিকীর সঙ্গে আলাপ বিশ্বাবসুর।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে পড়াশোনা করা ঐশিকী মঞ্চেই নিজের অভিনয়যাত্রা গড়ে তুলেছেন। অন্য দিকে, বিশ্বাবসুও দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত।
কাজের মাঝেই গড়ে ওঠা সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। আর এবার সেই প্রেমের গল্প পৌঁছালো বিয়ে পর্যন্ত।