মোনালিসা যে কতটা সাহসী, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নজর রাখলেই দেখা যাবে সাহসী অবতারের একাধিক ছবি।
সম্প্রতি মোনালিসা তাঁর ভ্যাকেশনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
যেখানে ভোজপুরী নায়িকাকে কালো রঙের মনোকিনিতে দেখা গিয়েছে।
মনোকিনিতে তাঁর গ্ল্যামারস লুকস থেকে চোখ ফেরাতে পারবেন না।
মোনালিসা নিজের কার্ভি ফিগার বজায় রাখতে শরীরচর্চা থেকে ডায়েটিং সবটাই করে থাকেন।
৪৩ বছর বয়সেও মোনালিসা তাঁর ফিগার যেভাবে ধরে রেখেছেন, তা ঈর্ষণীয়। পুলের ধারে বসা তাঁর এই ছবি পারদ চড়িয়েছে নেট পাড়ায়।
একের পর এক কিলার পোজে ছবি তুলেছেন মোনালিসা।
কালো রঙের শিমারি মনোকিনিতে তাঁকে পুলের জলে সাঁতার কাটতেও দেখা যায়।
কখনও পুলের ধারে আবার কখনও বা চুল নিয়ে খেলা করতে করতে স্টাইল দিয়ে ছবি তুলেছেন মোনালিসা।
মনোকিনি থেকে বিকিনি, সাহসী পোশাকে সব সময়ই লাস্যময়ী লাগে মোনালিসাকে।